সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CBI: তৃণমূল বিধায়কের বাড়িতে টাকা গোনার মেশিন নিয়ে এল সিবিআই

Riya Patra | ৩০ নভেম্বর ২০২৩ ১৬ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক : ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ বেআইনি টাকা রয়েছে এমন সন্দেহে বৃহস্পতিবার দুপুরে বিধায়কের বাড়িতে একটি টাকা গোনার মেশিন নিয়ে এলেন সিবিআই আধিকারিকেরা।  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে বিধায়কের ডোমকলের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই-এর ২৪ জনের একটি দল।  গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং ডোমকল থানার পুলিশ। বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে জাফিকুল ইসলাম কলকাতাতে রয়েছেন। বাড়িতে সিবিআই হানার খবর পাওয়ার পর আজই তাঁর ডোমকলে ফিরে আসার কথা রয়েছে। তবে ডোমকলে আসার আগেই বিধায়কের বাড়িতে সিবিআই আধিকারিকরা একটি কালো প্লাস্টিকে মুড়ে টাকা গোনার মেশিন বাড়ির ভেতরে নিয়ে যাওয়ায় অনেকের মনেই সন্দেহ জেগেছে বিধায়কের বাড়িতে বিপুল পরিমাণ টাকার হদিস পেয়েছে সিবিআই। সূত্রের খবর, লক্ষ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও আজ সকালে বিধায়ক জানিয়ে দিয়েছেন তিনি কোনও রকম দুর্নীতির সাথে জড়িত নয়।  তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বিধায়ক হওয়ার পর গত কয়েক বছরে জাফিকুল ইসলামের যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, ডোমকলের গোবিন্দপুর এলাকায় এই মুহূর্তে নামে বেনামে বিধায়কের প্রায় ১৪ টি কলেজ রয়েছে। অভিযোগ এই মুহূর্তে ডোমকলে পাঁচটি বিএড কলেজের মালিক খোদ জাফিকুল ইসলাম। একটি বাড়িতে একাধিক কলেজ চালান বিধায়ক এবং তাঁর ঘনিষ্টরা।   এই সমস্ত বিএড কলেজগুলোতে বিধায়ক নিজে এবং তার স্ত্রী প্রিন্সিপাল পদে রয়েছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া