শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

internet issues at murshidabad

রাজ্য | ভরসা পাশের জেলা বা রাজ্যের ইন্টারনেট পরিষেবা, মুর্শিদাবাদে নদীর ধারে ভিড়ে ভিড়াক্কার  

Rajat Bose | ২০ নভেম্বর ২০২৪ ২১ : ৪৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত তিনদিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ আদান–প্রদান করছেন বলে জানা গিয়েছে। 


বাড়িতে বা অফিসে বসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে। আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক–যুবতীদের জটলা বেড়েছে। 

মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা, পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় জমাচ্ছেন। 

মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া, বহুতালী এবং আহিরণের বেশ কিছু এলাকায় বাড়িতে বসে ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ। 


বিমল কর নামে সুতির এক বাসিন্দা বলেন, ‘‌আমরা শুনেছি হারুয়া এবং বহুতালী গ্রাম পঞ্চায়েতের পিন কোড বীরভূমের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়নি। অন্যদিকে আহিরণ গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খন্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা। তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধে পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগেই রয়েছে।’‌
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ না থাকায় পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্র–ছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইন গেম খেলে চলেছেন। 

সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই এলাকায় গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যাচ্ছে। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন।
 
জয় প্রামাণিক নামে ফারাক্কার আকুড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘‌আমি সোশ্যাল মিডিয়াতে এডিটিং–এর কাজ করি। কিন্তু বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় খুব অসুবিধায় পড়েছি। ফারাক্কাতে গঙ্গার ধারে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে এই খবর পেয়ে আমি দু’‌দিন ধরে এখানে বসেই নিজের কাজ করছি।’‌ 
অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্যা না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া