সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল। গত চারদিন লুকিয়ে থাকার পর সিটের আধিকারিকরা তাদের পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু ও শুক্লা বিশ্বাস। বুধবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ছ'টা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। আর ফেরেননি। দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তিনি যাননি। রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে গিয়েছিল। পরিচিতরা তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপুরপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন। সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে। তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই ভাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে কয়েকজন তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে তিনি লিখেছিলেন।
ওই সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নোয়াপাড়া থানা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা রুজু করে। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। সিটের নেতৃত্বে রয়েছেন জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার। মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মৃত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ঘটনায় জড়িতরা খুব তাড়াতাড়িই গ্রেপ্তার হবে। তারপর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালায়। ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাসকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘির একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। টিটাগড়ের শহিদ সরণি থেকে গ্রেপ্তার করা হয় শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাসকে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনায় আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার