সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১৭ : ২৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই আবেদন জানিয়ে পড়শি যুবক প্রস্তাব দিয়েছিল মেয়ের বাবাকে। কিন্তু বাবা সেই প্রস্তাব খারিজ করেন। অন্য পাত্রের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। সেই আক্রোশে যুবতীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই প্রৌঢ়ের নাম জব্বার মোল্লা, বয়স ৫৫। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালান। উত্তপ্ত পরিস্থিতি মাটিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জব্বার মোল্লা মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা। পড়শি যুবক নাজিমুদ্দিন মোল্লা তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে তেমন কোনও কাজ করে না। বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে জব্বার রাজি ছিলেন না। তাই পড়শি যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মেয়ের বাবা। তারপর থেকে নাজিমুদ্দিন ও তাঁর দলবল বার কয়েক জব্বারের বাড়িতে হামলা চালিয়েছে। গত রবিবার জব্বার অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। তারপর থেকে নাজিমুদ্দিনের দলবল তাঁকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
মঙ্গলবার রাতে কলকাতা থেকে কাজ সেরে জব্বার মালতিপুর রেল স্টেশনে নামেন। তারপর তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জব্বারের মৃত্যুর খবর পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়িতে চড়াও হন। সেখানে বেপরোয়া ভাঙচুর চলে। নাজিমুদ্দিন ও তার পরিবারের লোকেরা রাতেই গ্রাম ছেড়ে গা ঢাকা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিহতের ভাই রব্বানি মোল্লা বলেন, বিয়ে করবে বলে পাড়ার ছেলে নাজিমুদ্দিন বহুদিন ধরে ভাইজিকে উত্ত্যক্ত করছিল। ভাইঝি এমএ পাশ অথচ ওই ছেলেটি বিশেষ কোনও কাজ করে না। রবিবার তাই ভাইজির বিয়ে অন্য পাত্রের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। সেই আক্রোশে নাজিমুদ্দিন ও তার দলবল রাস্তার উপর দাদাকে কুপিয়ে খুন করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিমুদ্দিন-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার