সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

barrackpore tmc leader mysterious death issue

রাজ্য | বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর

Rajat Bose | ১৯ নভেম্বর ২০২৪ ২৩ : ২৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং। তার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করে আনা হয়েছে। মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন। পাশাপাশি এদিন তিনি উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তেরও আশ্বাস দিয়েছেন। 

গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে তিনি দু’‌জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা লিখে গিয়েছেন। মঙ্গলবার সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ এলাকায় প্রয়াত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর সঙ্গে ছিলেন। প্রয়াত সত্যজিৎবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় পার্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‌সত্যজিৎবাবুর মৃত্যুরহস্যের তদন্তের জন্য আমি পুলিশকে বলেছি। যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে।’‌ 

তারপরই পার্থ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগেন। পার্থ বলেন, ‘‌আমার কাছে খবর আছে, বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন। তাঁকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। বিষয়টি তাঁকে দেখতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাঁকে খুনের চেষ্টা করছেন। সোমনাথের যদি কোথাও কিছু হয়, তার জন্য অর্জুন সিং দায়ী থাকবেন।’‌ জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, ‘‌ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।’‌ 

পার্থ ও সোমনাথের অভিযোগ সম্পর্কে পাল্টা বলেছেন বিজেপি নেতা অর্জুনও। তিনি বলেন, ‘‌রাজ্যের সরকার তৃণমূলের। মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তৃণমূলের। আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা–কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন ওরা আমাকে নিশানা করছে।’‌ সোমনাথ শ্যাম সম্পর্কে অর্জুনের মন্তব্য, ‘‌সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না। ওঁকে শত্রু মনে করার মতো সময়ও আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে। তার আগে তিনি রাজ্য পুলিশ দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই, আমার বিরুদ্ধে হাওয়ায় মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়ে তিনি সে সব সুবিধা নিতে চাইছেন।’‌ 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া