সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ নভেম্বর ২০২৪ ২১ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সোনা পাচারের সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে পাকড়াও এক সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ভারত-বাংলাদেশ সীমান্তে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাতে বাংলাদেশ সীমান্তবর্তী গাইঘাটার আঁচলপাড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। সেই সময় তাঁদের কাছে খবর আসে, পাঁচপোতা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশের সোনা পাচারের চেষ্টা করছে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই এলাকায় অভিযান শুরু করেন। জওয়ানদের দেখে পাচারকারীরা কাঁটাতার টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জওয়ানরা ওই সময় শূন্যে এক রাউন্ড গুলি চালান। তখন পাচারকারীরা ভয় পেয়ে যায়। বিএসএফ জওয়ানরা তখন তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগপত্র তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওই সোনার ওজন পাঁচ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার ও সোনার বাজারমূল্য প্রায় চার কোটি ৩৬ লক্ষ টাকা।
বিএসএফের দক্ষিণবঙ্গ রেঞ্জের মুখ্য জনসংযোগ আধিকারিক নীলোৎপল পান্ডে বলেন, 'আমাদের কাছে খবর ছিল গাইঘাটার পাঁচপোতা এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা চলছে। সেই মতো রাতে সেখানে অভিযান চালানো হয়। ব্যাগপত্র-সহ কয়েকজনকে আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। তল্লাশির সময় এক ব্যক্তির ব্যাগ থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। তিনি সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে। কম সময়ে বেশি টাকা রোজগার করার লোভে তিনি এই কাজ করেছেন জানিয়েছেন।'
উদ্ধার হওয়া সোনা বিএসএফ শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে। আটক করা ব্যক্তিকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। পাচার রুখতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে বলে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার