সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলন্ত লিফটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে থানায় তলব করে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেবেলা পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গৃহশিক্ষিকার কাছে পড়তে এসেছিল। চারতলা ওই আবাসনের দ্বিতীয় তলে এক শিক্ষিকার কাছে সে প্রাইভেট টিউশন পড়ে। ওই আবাসনের চতুর্থ তলায় এক প্রৌঢ় তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। অভিযোগ, ওই বালিকা যখন লিফটে উঠেছিল, প্রৌঢ় লিফটে দোতলার পরিবর্তে তিনতলার সুইচ টিপে দেন।
এরপর তিনি ওই বালিকাকে চারতলা পর্যন্ত নিয়ে যান। আবাসনের বিভিন্ন তলায় ঘুরিয়ে ওই বালিকাকে তিনি দীর্ঘক্ষণ লিফটে আটকে রাখেন। অভিযোগ, লিফটে থাকাকালে ওই প্রৌঢ় বালিকার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে ওই বালিকা অভিভাবকদের কাছে প্রৌঢ়ের 'কীর্তি'র কথা বলে দেয়। পরিবারের লোকেরা রাতেই খড়দা থানায় প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে আসে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তার না করে ওই প্রৌঢ়কে মৌখিক সতর্ক করে পুলিশ তখনকার মত ছেড়ে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের সামনে জড়ো হন। প্রৌঢ়ের ফ্ল্যাটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। নির্যাতিতা বালিকার মা বলেন, 'ফাঁকা লিফটে আমার মেয়েকে ওই প্রৌঢ় শ্লীলতাহানি করেছে। থানায় আমরা ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।'
আবাসনের বাসিন্দা প্রবীর রায় বলেন, 'ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। বাইরে থেকে আবাসনে কাজ করতে আসা পরিচারিকাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন। আগেও আমরা তাঁকে সতর্ক করেছি। কিন্তু তিনি নিজেকে শুধরে নেননি।' অভিযুক্ত প্রৌঢ় বলেন, 'আমি ওই বালিকার সঙ্গে খারাপ কিছু করিনি। বাচ্চা মেয়েটির গাল টিপে কেবল আদর করেছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।' বিষয়টি নিয়ে বাসিন্দারা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশ থানায় তলব করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার