মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলা থেকে কলকাতায় গাঁজা পাচার করার সময় সোমবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৪৩ কেজি উন্নত মানের গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম মনোজ সিং এবং আলিমুল ইসলাম। ধৃত মনোজের বাড়ি উত্তরপ্রদেশে লাখিমপুরে এবং আলিমুলের বাড়ি কোচবিহারের পুঁটিমারি এলাকায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ’গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা পেয়েছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।‘
মঙ্গলবার ধৃত দুই ব্যক্তিকে বহরমপুরে এনডিপিএস আদালতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হচ্ছে।
সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, সোমবার রাতে তারা গোপন সূত্রে খবর পান, কোচবিহারের বাসিন্দা আলিমুল উত্তরপ্রদেশের বাসিন্দা মনোজ সিংকে নিয়ে বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে কলকাতার একটি গোপন ডেরায় পাচার করার চেষ্টা করছে।।
এই আধিকারিক জানান, প্রাপ্ত খবরের ভিত্তিতে একটি বেসরকারি গাড়িকে মোড়গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর আটক করা হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় থরে থরে সাজানো গাঁজার প্যাকেট।
উল্লেখ্য, ২০ অক্টোবর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়া গাড়িতে করে কোচবিহার থেকে নদিয়া জেলার চাকদহে গাঁজা পাচারের সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে ১০০ কেজির বেশি গাঁজা-সহ গ্রেপ্তার হন অনিল চন্দ্র দে নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক চুক্তিভিত্তিক কর্মী। পুলিশের ওই আধিকারিক বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি সোমবার রাতে উদ্ধার হওয়া গাঁজা উত্তর-পূর্ব ভারতের কোনও একটি রাজ্য উৎপাদন করা হয়েছিল। এরপর চোরাই পথে তা কোচবিহারে এসে পৌঁছয়।‘
প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, কলকাতার বিভিন্ন উচ্চবিত্ত মহলে এবং নামি কিছু ক্লাব-রেস্তোরাঁয় বেআইনিভাবে গাঁজা সরবরাহের সঙ্গে জড়িত রয়েছে এই দুই ব্যক্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার