সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রেল স্টেশন নাকি পাঁচতারা হোটেল! বিধাননগর রোড স্টেশনে গেলেই নতুন চমক

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: যাত্রী সুবিধা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে শিয়ালদা মেইন শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বিধাননগর রোডে দুটি আধুনিক শৌচালয় নির্মাণ করল রেল। এক নম্বর প্ল্যাটফর্ম এবং চার নম্বর প্ল্যাটফর্মে আধুনিক মানের এই দুটি শৌচালয় চোখ ধাঁধিয়ে যাওয়ার মত। শিয়ালদা মেইন শাখার অন্যতম ব্যস্ত স্টেশন বিধাননগর। সেখানে যাত্রীদের শৌচালয়ের অভাব বহুদিন ধরেই। যে শৌচালয় কমপ্লেক্সগুলি নির্মিত হয়েছে সেগুলি আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এবং আধুনিক সুবিধাসম্পন্ন।

 

 

 

বিধাননগর রোডে যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে এবং যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। যাত্রীদের সময় বাঁচাতে এবং ট্রেন ধরতে সুবিধা হয় যাতে সে কারণে ইউরিনালগুলি প্ল্যাটফর্মের প্রবেশ এবং প্রস্থান এলাকার কাছে তৈরি করা হয়েছে। প্রত্যেক শৌচালয়ে সেন্সর-ভিত্তিক অটো-ফ্লাশিং মেকানিজম ব্যবহার করা হয়েছে। কমপ্লেক্সের মেঝেতে অ্যান্টি-স্কিড ফ্লোর টাইলস স্থাপন করা হয়েছে। আমজনতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শৌচাগারের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করছে। শৌচাগারের দেওয়ালেও লাগানো হয়েছে সুন্দর টাইলস।

 

 

অনেকটা জায়গা জুড়ে তৈরি হওয়ার ফলে প্রতিটি ইউরিনাল সেকশন প্রশস্ত হয়েছে। একসঙ্গে ১০ জন ব্যক্তি ব্যবহার করতে পারবেন। ফলে ব্যস্ত সময়ে ভিড় কমবে এবং যাত্রীরা সহজেই ট্রেন ধরতে পারবেন বলে দাবি রেলের। মসৃণ চলাচল নিশ্চিত হবে। জলের যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে উচুঁ মানের পোরসেলিন বেসিন তৈরি করা হয়েছে। জল জমা আটকাতে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বিধাননগর রোড স্টেশনের এই নতুন শৌচালয় কমপ্লেক্সগুলি যাত্রীসেবার মান বাড়ানোর প্রকল্পের মধ্যে একটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া