সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ নভেম্বর ২০২৪ ০০ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ এক মহিলা স্টেশনে পড়ে থাকলেও পাওয়া গেল না রেলের সহায়তা। অভিযোগ উঠেছে পূর্ব রেলের ব্যান্ডেল–কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীদের বিরুদ্ধে। আর শুধু আরপিএফ নয়, একই অভিযোগ ওই সময়ে উপস্থিত স্টেশনের যাত্রীদের বিরুদ্ধেও। সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই।
জানা গিয়েছে, রবিবার ওই স্টেশনে একজন মহিলা দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে পড়ে ছিলেন। বিষয়টি কানে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোবিন হোসেন মণ্ডলের। তিনি স্টেশনে চলে আসেন। জানতে পারেন সীমা রাজবংশী নামে ওই মহিলা দীর্ঘক্ষণ ধরে বিনা চিকিৎসায় স্টেশনে পড়ে রয়েছেন। তিনি স্টেশনে কর্তব্যরত আরপিএফ–এর কাছে এবিষয়ে সহযোগিতা চান। অনুরোধ করেন হাসপাতালে ভর্তির বিষয়ে সহায়তা করতে। কিন্তু অভিযোগ, আরপিএফ কর্মীরা তাঁকে বলেন, তাঁদের কাজের যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্যে এই কাজ পড়ে না। বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে।
পাশাপাশি আরপিএফের যুক্তি, বৈধ টিকিট কেটে যদি কোনও রেলযাত্রী অসুস্থ হয়ে পড়েন বা ট্রেনে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তবে তাঁর চিকিৎসার বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। এর বাইরে রেলের কোনও দায়িত্ব নেই।
শেষপর্যন্ত কারুর সহযোগিতা না পেয়ে উপপ্রধান নিজে অসুস্থ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মানবিকতার দিকটি নিয়ে। যেখানে প্ল্যাটফর্মে উপস্থিত একজন অসুস্থ ব্যক্তি তিনি রেলের বৈধ যাত্রী কি নয় সেই বিষয়টি আদৌ দেখার কোনও দরকার ছিল কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। গোটা বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার