সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৮ নভেম্বর ২০২৪ ২৩ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে ভাঙা পড়বে একঝাঁক হোটেল। মন্দারমণি নিয়ে বড় সিদ্ধান্ত জেলা প্রশাসনের। কেন্দ্রীয় পরিবেশ আদালতের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মন্দারমণির ১৪০টি হোটেল ও রিসর্ট অবৈধ নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। আরও বেশ কিছু সংখ্যক হোটেলকেও এবিষয়ে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। যার জন্য দুশ্চিন্তার ভাঁজ এই হোটেল মালিকদের কপালে। রাজ্যে পর্যটনের মানচিত্রে অন্যতম উল্লেখযোগ্য জায়গা হল মন্দারমণি। স্বল্প সময়ের জন্য বেড়াতে যেতে এই জায়গা পছন্দ করেন অনেকেই।
পর্যটকদের ভিড় দিন দিন যতই বেড়েছে ততই এখানে গজিয়ে উঠেছে হোটেল ও রিসর্ট। ব্যবসায় বিনিয়োগ হচ্ছে কোটি কোটি টাকা। বিভিন্ন পর্যায়ে সবমিলিয়ে লক্ষাধিক লোক যুক্ত আছেন এর সঙ্গে। কিন্তু অভিযোগ উঠেছে, সমুদ্রের পারে হোটেল বা রিসর্ট বানাতে গিয়ে অনেকেই নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র বেআইনি নির্মাণ তুলে ফেলেছেন বা ফেলছেন। তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। অভিযোগ, এর জন্য কুপ্রভাব পড়ছে পরিবেশের উপর। বিষয়টি গড়িয়েছে কেন্দ্রীয় পরিবেশ আদালতে। সেখান থেকে নির্দেশ আসার পরেই জেলা প্রশাসনের তরফে পরিবেশের তোয়াক্কা না করে গজিয়ে ওঠা হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। ফলে যে সমস্ত হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের এই নোটিশ পেয়েছেন তাঁরা সকলেই দুশ্চিন্তায় পড়েছেন।
নির্দেশ অনুযায়ী, আগামী ২০ নভেম্বরের মধ্যে এই বেআইনি নির্মাণ সরিয়ে বা ভেঙে ফেলতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে মন্দারমণির হোটেল মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। মন্দারমণির হোটেল মালিক সংগঠনের সভাপতি মীর মমরেজ আলি জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন এর ফলে কয়েক লক্ষ লোক তাঁদের রোজগার হারাবেন। বিষয়টি যেন পুনর্বিবেচনা করে দেখা হয়। এবিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, 'নোটিশ দেওয়া হয়েছে। ২০ নভেম্বর একটি দিনও ঠিক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলব না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার