সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর

Kaushik Roy | ১৮ নভেম্বর ২০২৪ ২২ : ১৪Kaushik Roy

মিল্টন সেন: পুরোদস্তুর বিয়ের আয়োজন। বিয়ের আগে আইবুড়ো ভাত। বিবাহ বাসরে নহবত, সঙ্গে বরযাত্রীও। হল সাত পাক, মালা বদল। বহু মানুষের ভিড়ে পুরোহিতের মন্ত্রচারণের মধ্য দিয়ে মধ্যরাতে বর বেশে মালাবদল করে বিয়ে করলেন দেবাদিদেব মহাদেব। বলাগড় রাসমেলায় যুগ যুগ চলে আসছে এই প্রাচীন রীতি। কথিত আছে, ১৭০৭ সালে বর্তমান বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের প্রতিষ্ঠাতা সাধক জমিদার রঘুনন্দন মিত্র মুস্তাফি তাঁর বাড়িতে দুর্গাপুজো করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন বাড়িতে পুজো করলে প্রজারা আসতে পারছেন না।

 

 

 

এমনকি, তাঁর বাড়ির মহিলারাও বাড়ির বাইরে বেরোতে পারছেন না। ফলে, প্রজাদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকছে না। তখন তিনি জমিদার বাড়ি থেকে অনতিদূরেই বিন্ধ্যবাসিনী মায়ের পুজো শুরু করেন। শোনা যায় বৃন্ধাচল পর্বতে এখনও তিথি নক্ষত্র অনুসারে পূজিত হন দেবী। রবিবার ছিল শিবের বিয়ে। সন্ধ্যায় বরযাত্রী নিয়ে স্থানীয় কয়েকটি বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে ফেরার পর শিবকে মুস্তাফি বাড়িতে রাখা হয়। রাত তিনটে নাগাদ মহাদেব বিবাহ করতে বরযাত্রী সহ বিন্ধ্য বাসিনীর মন্দিরের দিকে রওনা হন। সাত পাক, মালা বদল এবং অন্যান্য আচারের মধ্য দিয়ে সমাপ্ত হয় মহাদেব এবং দেবী বিন্ধ্যবাসিনীর বিবাহ। এই উৎসবকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামে বসে বিরাট মেলা। এই মেলা চলে প্রায় পনেরো দিন ধরে।

 

 

 

 

 

যাত্রাপালা হয়, বসে গানের আসর। পুজোর শেষ দিন মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে আয়োজিত আতস বাজি প্রদর্শনী দেখতে সংলগ্ন জেলা থেকেও হাজার হাজার মানুষ ভিড় করেন। শিবের বিবাহ প্রসঙ্গে মিত্র মুস্তফি পরিবারের বংশধর তাপস মুস্তফি জানান, একসময় জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো। কিন্তু সে দুর্গাপুজো দেখতে যাওয়ার অধিকার ছিল না গ্রামের মানুষদের। কিন্তু জমিদার চাইতেন গ্রামের মানুষদের নিয়ে একসঙ্গে আনন্দে মেতে উঠতে। তাই তিনি শুরু করেন শিবের বিয়ের এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানকে কেন্দ্র করে পরবর্তী সময়ে হামিদ পরিবারের সঙ্গে মেতে উঠত গোটা গ্রামের মানুষ। জমিদারি এখন না থাকলেও সেই প্রাচীন সেই প্রথা আজও অব্যাহত।

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া