সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাগ পড়ল গাছের ওপর, কৃষকের উপর বদলা নিতে লক্ষাধিক টাকার গাছ কাটল দুষ্কৃতীরা

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চাষির উপর রাগ মেটাতে নিশানা করা হল চারাগাছ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তিনটি নার্সারির প্রায় ৮ লক্ষ টাকার গাছ কেটে দিল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের নবাতকাটি গ্রামের বাসিন্দা নুর ইসলাম মোল্লা কয়েক বিঘা জমির ওপর তিনটি বড় নার্সারি করেছেন। গত কয়েক বছর ধরে ওই নার্সারি থেকে ফল ও বনসাই-সহ বহু রকমের গাছ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। গাছ পাঠানো হয় ভিনরাজ্যেও। ওই তিন নার্সারির ওপর শতাধিক মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। বেশ কিছুদিন ধরে নার্সারিতে কর্মরত মজুরদের বিভিন্ন প্রান্ত থেকে কাজ না-করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু সে সব উপেক্ষা করে মজুররা সেখানে কাজ করছেন। তারপর থেকে রাতের অন্ধকারে প্রায়ই দুষ্কৃতীরা নার্সারির গাছ কেটে দিচ্ছিল। নার্সারির মালিক নুর ইসলাম বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। রবিবার রাতে দুষ্কৃতীরা ফের তিন নার্সারিতেই হামলা চালায়। নার্সারির বহু দামি দামি গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। রাতভর সেখানে তারা কার্যত তাণ্ডব চালিয়েছে। 

 

শনিবার সকালে নার্সারির কর্মীরা গিয়ে দেখেন, লোহার বেড়া কেটে দুষ্কৃতীরা নার্সারিতে ঢুকে প্রায় সব গাছ কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নার্সারির মালিক নুর ইসলাম। তিনি বলেন, 'কয়েক বিঘা জমির উপর আমার তিনটি নার্সারি রয়েছে। নার্সারির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে। গত আগস্ট মাস থেকে দুষ্কৃতীরা আমাদের নার্সারির উপর হামলা চালিয়ে যাচ্ছে। রবিবার রাত ধরে মোট পাঁচবার হামলা চালানো হল। নার্সারির বহু মূল্যবান গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।' 

 

নার্সারির কর্মী আজিবর গাজি বলেন, 'আমরা যাতে নার্সারিতে কাজে না-আসি, তার জন্য লোক মারফত আমাদের হুমকি দেয়া হচ্ছিল। আমরা বেকার ছেলে। নার্সারিতে কাজ করে আমাদের সংসার চলে। দুষ্কৃতীরা তিনটি নার্সারির সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।' নার্সারির মালিক স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। কারা গাছ কাটল পুলিশ তা তদন্ত করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া