সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৮ নভেম্বর ২০২৪ ১৯ : ২৯Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: মধ্য রাতে চাই মদ। কিন্তু তা না পেয়ে ক্ষিপ্ত রোগী। প্রথমে কাঁচি নিয়ে হাসপাতালের অন্য রোগী, নার্স-কর্মীদের আক্রমণ। এরপর হাসপাতালের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মঘাতী। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, চন্দননগর মহকুমা হাসপাতালে। মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন (৪৩), তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। গত বছর সাতেক ধরে চন্দননগরের মহাডাঙা কলোনিতে থাকতেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেট ব্যথা, রক্ত বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। রবিবার রাত দেড়টা নাগাদ হঠাৎই আক্রমনাত্মক হয়ে ওঠেন তিনি। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে যায়। এরপর ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পরে। ভয় দেখায়। পরে নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। তারপর নিচে ঝাঁপ দেয়। এরপর তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শুরু হয় চিকিৎসা। অপারেশন থিয়েটারে ঢোকানোর কিছু পরেই রাত তিনটে নাগাদ মৃত্যু হয় প্রকাশের। রাতেই এই ঘটনার খবর দেওয়া রোগীর পরিবারকে। এদিন সকালে মৃতদের পরিবার হাসপাতালে আসেন। তাদের প্রশ্ন কী করে এমন ঘটনা ঘটল?
হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার। সকালেই খবর পেয়ে হাসপাতালে চলে আসেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর। হাসপাতাল সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরি কাঁচি নিয়ে ভয় দেখিয়েছে শুনলাম। কিন্তু তিনি এর আগে কখনও এরকম কাণ্ড ঘটাননি। মৃতের শ্যালক কবীর চৌধুরী জানিয়েছেন, অত্যধিক পরিমাণে জামাই বাবু মদ খেতেন। হাসপাতাল সুপার সন্তু ঘোষ বলেছেন, তিনদিন আগে প্রকাশ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন তিনি। মদ না পেয়ে এইরকম আক্রমণাত্মক হয়ে ওঠে হঠাৎই। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে ওঠে। এরপর সেখান থেকে হাসপাতালের পিছন দিকে লাফ দেয়।নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ভর্তি করে দেন হাসপাতালে। কিন্তু তারপরও বাঁচানো যায়নি তাঁকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার