সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত শাসন, রাতভর পথ অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশকর্মী-সহ ৯

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসন থানার খড়িবাড়ি এলাকা। পরিবারের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। রাতে স্থানীয় বাসিন্দারা রাজারহাট-বারাসত সড়কের ওপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়। তাতে থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারীও জখম হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে শাসনের মহিষগাদি এলাকায় আলামিন সাহাজি নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবকের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কের অবনতি হয়। তারপরই আলামিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকেদের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, আলামিনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকেরা শাসন থানায় খুনের অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের জানায়, ওই যুবক আত্মহত্যা করেছেন। 

 

পুলিশ থানা থেকে ফিরিয়ে দেওয়ার পরেই এলাকায় উত্তেজনায় ছড়ায়। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বারাসত-রাজারহাট রোডের খড়িবাড়ি বাজারে রাস্তার উপরে আলামিনের দেহ রেখে বিক্ষোভ শুরু করেন। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ওই রাস্তার যান চলাচল। খবর পেয়ে শাসন থানার আইসি-সহ পাঁচ আধিকারিক বিরাট পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, আন্দোলনকারীরা আচমকা পুলিশের উপর হামলা শুরু করেন। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। দু'পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশকর্মী সহ মোট নয় জন জখম হয়েছেন। পুলিশের উপর হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া