শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়

Sumit | ১৭ নভেম্বর ২০২৪ ০৩ : ২৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক :  বেলডাঙা নিয়ে কড়া পদক্ষেপ করল পুলিশ। খবর পাওয়ার পরেই রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পাঠান রাজ্য পুলিশের ডিজিকে। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন সেখানকার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ফলে বড় কোনও অঘটন ঘটার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কার্যত প্রশাসনের তৎপরতায় দ্রুত শান্তি ফিরে আসে এলাকায়। নতুন করে অশান্তি যাতে না ছড়ায়, সেদিকেও কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন। 

 

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যে কোনও রকমের অশান্তি হতে পারে। পাশাপাশি, তখনই জানিয়েছিলেন, অশান্তির চেষ্টা হলে পুলিশ কড়া হাতে নিজের কাজ করবে। এ রাজ্যে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। এক্ষেত্রেও, মুখমন্ত্রী নিজে শনিবার সারা রাত জেগে গোটা বিষয়ে নজর রেখেছিলেন। পুলিশ প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সে বিষয়ে নিশ্চিত করেছিলেন। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার পিছনে বিজেপির মদত আছে। এই আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, সেই সুর শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকেও। 

 

 

শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পক্ষের বিক্ষোভের জেরে বেলডাঙা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন। রাত থেকে বেলডাঙার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত বলেও পুলিশ সূত্রে খবর। রবিবার সকাল থেকে অবশ্য থমথমে এলাকা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া