সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ 

Kaushik Roy | ১৭ নভেম্বর ২০২৪ ২১ : ১৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রণক্ষেত্র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের কুলটির মানবেরিয়া এলাকা। সম্পত্তি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে মানবেরিয়া। তলোয়ার, লাঠিসোঁটা নিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

 

 

 

সম্পত্তির বিরোধের জেরে আহত তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ওই এলাকারই স্থানীয় বাসিন্দা আখতার আনসারি নামে এক ব্যক্তির পুরোনো একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির ওপর আখতার আরেকটি বাড়ি তৈরি করছিলেন। যার বিরোধিতা করেন ওই একই এলাকার বাসিন্দা মহম্মদ নঈম।

 

 

 

তিনি বলেন, এটি আখতারের বাড়ির পাশে। তাঁরও একটি বাড়ি আছে। যদি তিনি তার বাড়ির ওপরে আরেকটি বাড়ি তৈরি করেন তাহলে তাঁর বাড়ির সৌন্দর্য্য নষ্ট হবে। অন্যদিকে, আখতার যে বাড়িতে বাড়ি তৈরি করছেন তার ওপর ১৪৪ ধারা জারি হয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে, আখতার তাঁর বাড়ির ওপর ঘর বানাতে পারেন না। এর জেরে রবিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা বাকবিতণ্ডা, হাতাহাতির পর্যায়ে পৌঁছলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

 

 

বন্দুক, তলোয়ার আর লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়।। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিসিপি পশ্চিম সন্দীপ কররা জানিয়েছেন, গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনার সময় গুলি চলেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া