রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ২১ : ০৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ওষুধের স্টোররুম থেকে বেরোচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়ার্ডে। তারপর আগুন আতঙ্ক হাসপাতালজুড়ে। চিকিৎসক, নার্স ও রোগীদের ছোটাছুটি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগের কর্মী আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে হাসপাতালের দ্বিতলে মেল সার্জিক্যাল ওয়ার্ডের পাশে ওষুধের স্টোররুম থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্তব্যরত নার্সরা প্রথমে তা দেখেন। মুহূর্তে ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে। খবর পেয়ে হাসপাতালে নিরাপত্তা বিভাগের কর্মীরা ধোঁয়া অতিক্রম করে ওই স্টোররুমের দরজা খোলেন। তাঁরা দেখেন, সুইচ বোর্ডে আগুন জ্বলছে। ওই ঘরে থরে থরে ওষুধের কার্টুন সাজিয়ে রাখা ছিল। দেরি হলেই ওই কার্টুনগুলোতে আগুন লেগে যেতে পারে। সঙ্গে সঙ্গে হাসপাতালের বিপদ সংকেতের সাইরেন বাজিয়ে দেওয়া হয়। তখন হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীর পরিজনদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেকেই আতঙ্কে সিঁড়ি বেয়ে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা যদিও অল্প সময়ের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুইচবোর্ডে কীভাবে আগুন লাগল, তা বিদ্যুৎ বিভাগের কর্মীরা খতিয়ে দেখছেন। পুলিশ হাসপাতালের ওই স্টোররুমের সামনে সিসিটিভি খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে অন্তর্ঘাত আছে কিনা, পুলিশ তাও তদন্ত করছে। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সমস্ত লাইন খতিয়ে দেখছেন। কোথাও কোনও শর্ট সার্কিট আছে কিনা তাও পরীক্ষা-নিরীক্ষা করা চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার