সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ নভেম্বর ২০২৪ ১৯ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পাহাড় পর্যটন আর টয় ট্রেন জড়িয়ে একে অন্যের সঙ্গে। পাহাড়ে গিয়ে ট্রয় ট্রেনে না চড়লে, যেন অসম্পূর্ণ পর্যটন। এবার সেই খেদ আর থাকছে না। খুশির খবর। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী টয়ট্রেন। সবুজ পতাকা নাড়িয়ে টয়ট্রেনের যাত্রার সূচনা করলেন রেলের ডিআরএম সহ আধিকারিকরা। দীর্ঘ প্রায় চার মাস পর টয়ট্রেন চালু হওয়ায় খুশি রেল ও পর্যটন মহল।
ট্রয় ট্রেন বন্ধ থাকায় পর্যটকরা হতাশ হচ্ছিলেন, সেই সঙ্গে পর্যটন ব্যবসায় খানিকটা ক্ষতিও হচ্ছিল বলে মত ওয়াকিবহাল মহলের। দার্জিলিং বেড়াতে যাচ্ছেন কিন্তু ট্রয় ট্রেন নেই এটা ভেবেই অনেক পর্যটক দার্জিলিং থেকে মুখ ফিরিয়ে সিকিম বা অন্যত্র ট্যুর প্ল্যান করতেন। কিন্তু এখন সেই সমস্যার নিরসন ঘটল। ট্রয় ট্রেনের যাত্রা শুরু করে রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, কয়েক মাস ট্রয়ট্রেন বন্ধ ছিল। এই সময়ে রেললাইনের সংস্কার হয়েছে, ফলে দুর্ঘটনার কোনও সম্ভবনা নেই। এছাড়াও বৃষ্টির মরশুম না থাকায় পাহাড়ে ধসের সেরকম সম্ভাবনা নেই বলে জানান তিনি।
রবিবার সকাল ১০টা নাগাদ দেশ-বিদেশের পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। বিকেল প্রায় ৫টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাবে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরা।
সুদূর অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন হেনা মারিয়া, ব্রেইনার মতো ভ্রমণপ্রেমীরা। হেনা বলেন, ‘এতদিন দার্জিলিংয়ের টাইগার হিল সম্বন্ধে শুধু জানতাম। এবারে সেটি চাক্ষুষ করতে এসেছি।’ গাজিয়াবাদ থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা রিটা রানা বলেন, ‘বেশ কয়েক মাস আগে টয়ট্রেনের টিকিট করা ছিল। তবে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত খেলনা গাড়িতে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারব কিনা।’
পাহাড়ি রাস্তায় আশঙ্কা থাকে ধসের, তিনি বলছেন ‘মাঝেমধ্যেই শুনি পাহাড়ের রাস্তায় ধসের কারণে ট্রেন বন্ধ থাকে। বহুবার খবরে জেনেছি দুর্ঘটনার কথা। সেই কারণেই আশঙ্কা তৈরি হয়েছিল।' যদিও এই মুহূর্তে তেমন কোনও আশঙ্কা নেই বলেই দাবি রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার