সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভবঘুরে মহিলাকে তুলে আছাড়। তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অবশেষে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ওই যুবককে পাকড়াও করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন। তাঁর আত্মীয়-পরিজন বলে তেমন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল। মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন। শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করে। দরগার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছে। তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে। অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যায় মিলন। সিসিটিভির ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ সিসিটিভির ওই ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
আক্রান্ত আনোয়ারা বিবি বলেন, 'পরিবারের লোকেরা আমাকে কেউ দেখেন না। আমি ভিক্ষা করে খাই। আমার এক জোড়া কানের দুল ছিল। আমি মিলনের কাছে তো রাখতে দিয়েছিলাম। ওই দুল ফেরত চাইতেই আমাকে মিলন মারধর করেছে।'
স্থানীয় বাসিন্দা মিজানুর মোল্লা বলেন, 'দরগা একটি পবিত্র জায়গা। এখানে বহু অসহায় মানুষ আশ্রয় নেন। সেখানে ঢুকে মিলন শেখ নামে ওই যুবক যেভাবে অসহায়ক মহিলাকে মারধর করেছে, আমরা তাতে উদ্বিগ্ন। আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।'
পীর গোরাচাঁদ দরগা ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, 'অসহায় এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। সামাজিক মাধ্যমে ওই ছবি দেখে আমরা শিউরে উঠেছি। আমরা পুলিশের কাছে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।' পুলিশ ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার