সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৫Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: মাঝরাত পর্যন্ত অপেক্ষার পর মৃত শাবকের দেহ ছেড়ে দলের কাছে ফিরে গেল মা হাতি। শনিবার ভোরে ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানে একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছিল। চা বাগানের সংকীর্ণ নিকাশি নালায় উল্টো হয়ে বেকায়দায় দীর্ঘ সময় পড়ে থাকার কারণেই শাবকটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। নিকাশি নালা থেকে জীবিত অবস্থায় তুলতে না পারায় মা হাতিটি শাবকটিকে সেখানেই মাটি চাপা দিয়ে সমাধিস্থ করার চেষ্টা করে। এরপর থেকেই মৃত শাবকের দেহ আগলে ঘটনাস্থলে সারাদিন দাঁড়িয়ে ছিল মা হাতি।
মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে হাতির হামলার মুখেও পড়েছিলেন বনকর্মীরা। তাঁদের একটি গাড়ি উল্টেও দিয়েছিল শাবক হারা মা। সন্ধ্যা হয়ে যাওয়ায় বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করতে পারেননি। সন্ধ্যার পর মা হাতিটি মৃত শাবকের দেহ নালা থেকে টেনে তোলে। এরপর সেই দেহটি নিয়ে জঙ্গলের দিকে রওনাও দেয়। ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূর পর্যন্ত দেহটি টেনে নিয়ে রাস্তার উপর রেখে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রায় ভোর রাতে দেহটি ছেড়ে মা হাতিটি কারবালা চা বাগান সংলগ্ন রেতির জঙ্গলে অপেক্ষারত দলের কাছে ফিরে যায়। সকাল থেকেই হস্তিশাবকের দেহ দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা খাদু ওরাওঁ বলেন, মা হাতিটি সারাদিন তার বাচ্চার পাশেই দাঁড়িয়েছিল। রাতে মৃত শাবকের দেহ টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাচ্চাটি কিছুটা বড় হওয়ায় সে পারেনি। কিছুটা টেনে নিয়ে রাস্তার উপর ফেলে অনেক্ষণ অপেক্ষা করে। এরপর হাতিটি জঙ্গলে দলের কাছে ফিরে যায়। স্থানীয় শিবরাজ গোয়ালা বলেন, মা হাতিটি তার শাবকে খুঁজতে আবারও আসতে পারে। কাছেই লোকালয় রয়েছে। বাচ্চাকে না পেলে সে লোকালয়েও হামলা চালাতে পারে। সেই কারণেই হয়তো বনকর্মীরা দেহটি উদ্ধার করছেন না। তারাও হাতির দলের দূরে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার