সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ নভেম্বর ২০২৪ ০১ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জমি নিয়ে ঝগড়া। সেই ঝগড়ার প্রতিশোধ নিতেই কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চক্রান্ত। শনিবার অভিযুক্ত আফরোজ ওরফে গুলজারকে গ্রেপ্তার করার পর প্রাথমিকভাবে এই তথ্য উঠে এসেছে পুলিশের সামনে। বিশদে জানতে তাকে আরও জেরা করবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফরোজের বাড়ি আনন্দপুর থানার গুলজার কলোনীতে। এলাকায় তার নিজস্ব একটি জমি আছে। পাশেই হায়দার নামে আরেকজনেরও কিছুটা জায়গা আছে। সেখানে হায়দার আবাসন তৈরি করছে। পুলিশের একটি সূত্র জানায়, আফরোজ অভিযোগ করেছে হায়দার তার কিছুটা জমি দখল করে নিয়েছে। হায়দার কাউন্সিলর সুশান্তর ঘনিষ্ঠ বলে আফরোজের দাবি। তার জন্য সে জমি সমস্যার সমাধান চাইলেও কোনও কাজ হয়নি বলে তার অভিযোগ।
আফরোজ ভাবতে শুরু করে ঘটনার পিছনে সুশান্তর হাত থাকতে পারে। এই ক্ষোভ থেকেই তার মনে প্রতিশোধের ইচ্ছা জাগে। সে যোগাযোগ করে মুঙ্গেরের বাসিন্দা শেখ ইকবালের সঙ্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে খুনের জন্য তার সঙ্গে ইকবালের ১০ লক্ষ টাকার চুক্তি হয়। এরপরেই কাউন্সিলরকে খুন করতে লোক পাঠায় ইকবাল। শুক্রবার সন্ধ্যায় সুশান্তকে গুলি করতে ঘটনাস্থলে পৌঁছেও যায় আততায়ী। কিন্তু শেষপর্যন্ত তার বন্দুক থেকে গুলি না বেরোনোর ফলে রক্ষা পান সুশান্ত।
এদিন কলকাতা পুলিশের থেকে মেসেজ পেয়ে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাশ দুপুর ২টো ১৩ মিনিট নাগাদ গলসি থানাকে সতর্ক করেন। এরপর গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। অবশেষে দুপুর ৩টে ১৮ মিনিট নাগাদ বিহার পালাতে গিয়ে উড়োচটিতে পুলিশের জালে ধরা পড়ে আফরোজ। গ্রেপ্তারির পর কলকাতা পুলিশকে জানানো হলে তারা এসে আফরোজকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার