সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় গলসি থেকে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃতের নাম আফরোজ খান ওরফে গুলজার খান। সে বাইক নিয়ে বিহারের জামুই যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে গলসিতে পুলিশ তার গাড়ি আটকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে গলসিতে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি দল।
প্রসঙ্গত, শুক্রবার ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাতে চেষ্টা করে এক দুষ্কৃতী। কসবায় নিজের পাড়ার দলীয় অফিসের কাছেই বসেছিলেন সুশান্ত। হঠাৎই দুজন দুষ্কৃতী স্কুটিতে করে ঘটনাস্থলে আসে। পিছনে যে বসে ছিল সেই ব্যক্তি কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালাতে চেষ্টা করে। কিন্তু শেষপর্যন্ত বন্দুক থেকে গুলি না বেরোনোর ফলে রক্ষা পান সুশান্ত। পালাতে যায় দুষ্কৃতীরা। কিন্তু তাড়া করে একজনকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। আরেকজনের খোঁজ চালাতে থাকে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় বাইকে করে হাওড়া পার করে বর্ধমানের দিকে পালাচ্ছে আফরোজ ওরফে গুলজার। সেই মোতাবেক কলকাতা পুলিশ বর্ধমান পুলিশকে সতর্ক করে। বাইক নম্বর দিয়ে গলসি থানাকে সতর্ক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলা ২ টো ১১ মিনিট মেসেজ দেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস। তারপর ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির উড়োচটিতে নাকা চেকিং করে গলসি থানার পুলিশ ৩টে ২০ মিনিটে আটক করে গুলজারকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার