সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অনুব্রত না কাজল শেখ? বীরভূমের রাশ কার হাতে? কোর কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত

Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৪ ২২ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: একক ভাবে দলের রাশ কারোর হাতেই থাকছে না। কোর কমিটি জেলা সভাপতিকে নিয়ে চলবে এবং জেলা সভাপতিকেও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে কোর কমিটির সঙ্গে। অর্থাৎ, মূল সিদ্ধান্ত নেওয়া হবে দুই পক্ষের আলোচনার পরেই। শনিবার দুপুর নাগাদ বীরভূমে কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের পর এই কথা জানিয়েছেন কমিটির এক সদস্য। এদিন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, 'কোর কমিটিতে যুক্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ কমিটির সদস্য সংখ্যা ছয় থেকে বেড়ে সাত হল'।

 

 

এদিন বৈঠকে উপস্থিত  ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলায় একসময়ে তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির এক প্রতিনিধিও। জামিনে জেলমুক্ত হয়ে অনুব্রত জেলায় ফেরার পর শনিবার ১৬ ডিসেম্বরের বৈঠকই হল প্রথম বৈঠক। যা আয়োজন করতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন জেলা তৃণমূলের সমস্ত নেতা-নেত্রীরা। কারণ, এই বৈঠকের ওপরেই নির্ভর করছিল ভবিষ্যতে কোন পথে এগোবে জেলা তৃণমূলের রাজনীতি। 

 

 

এর আগে দুর্নীতি সংক্রান্ত মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর জেলায় দলের কাজকর্ম চালাতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কোর কমিটি তৈরি করে দেন। কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। অনুব্রত ফিরে আসার পরেও সেই কমিটি রেখে দেওয়া হয়। 

 

 

গত ৭ নভেম্বর নিজের জন্মদিনে এক প্রশ্নের উত্তরে অভিষেক জানান, বীরভূমে কোর কমিটি যেহেতু নির্বাচনে দলকে ভালো ফল দিয়েছে তাই তিনি এই কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে। দলনেতার এই বার্তার পরেই  তড়িঘড়ি বৈঠক ডাকা হয় কোর কমিটির। যে বৈঠকে অনুব্রত থাকবেন বলেও দলের তরফে জানানো হয়। এবিষয়ে বীরভূম তৃণমূলের একটি সূত্র জানায়, দলনেত্রী নিজে নির্দেশ দিয়েছেন অনুব্রতকে নিয়ে বৈঠক করতে। তবে বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেওয়া হল তাতে দলের রাশ কোনও একপক্ষের হাতেই রইল না। না অনুব্রত মণ্ডল না কাজল শেখ। যা সিদ্ধান্ত নেওয়া হবে দুই পক্ষের আলোচনার পরেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া