সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৪ ২১ : ০২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে মালদা জেলা থেকে ঝাড়খণ্ডে জাল নোট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিদের নাম বৈদ্যনাথ মণ্ডল(৫০) এবং আরশাদ খান (২১)। ধৃত ব্যক্তিদের বাড়ি যথাক্রমে মালদা জেলার বৈষ্ণবনগর এবং ঝাড়খণ্ডের রাঁচি এলাকায়। ধৃতদের গ্রেপ্তারির পর জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘জাল নোট পাচার চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির থেকে ৫০০ টাকা মূল্যের মোট এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই জাল নোট পেয়েছেন এবং এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে’।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে শনিবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘সম্প্রতি ভারতীয় জাল নোটের একটি বড় কনসাইনমেন্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে। তারপর থেকেই মালদার স্থানীয় পাচারকারীদের সাহায্যে সেই জাল নোট ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ভাগে ভাগে ছড়িয়ে পড়ছে’। উল্লেখ্য, মালদা থেকে মধ্যপ্রদেশে জাল নোট পাচার করতে গিয়ে দিন কয়েক আগে মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকা থেকে এসটিএফের হাতে প্রায় ২.৪০ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার হন মধ্যপ্রদেশের এক ব্যক্তি।
জেলা পুলিশের ওই আধিকারিক আরও জানান, সম্প্রতি বৈদ্যনাথ এবং আরশাদের মধ্যে জাল নোটের কারবার নিয়ে একটি চুক্তি হয়। সেই চুক্তি মতই শুক্রবার রাতে বৈদ্যনাথ এক লক্ষ টাকার জাল নোট নিয়ে সামশেরগঞ্জের ডাকবাংলো মোড়ে আসেন আরশাদের হাতে সেই জাল নোটের বাণ্ডিল তুলে দেওয়ার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে অপেক্ষা করছিল পুলিশ। ফলে, অভিযুক্তরা আদানপ্রদানের জন্য এক হতেই সামশেরগঞ্জ থানার পুলিশ হাতেনাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার