সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৬ নভেম্বর ২০২৪ ২০ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন প্রতিবেশী বৃদ্ধা। তারই শাস্তি কিনা পিটিয়ে খুন! নৃশংসতার বেনজির ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধার নাম ফুলকুমারী দেবী (৬২)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী নগেন হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলকুমারী দেবী বয়রা গ্রামে বাস করতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে তাঁর কেবল মানসিক ভারসাম্যহীন এক ছেলে রয়েছে। শনিবার ভোররাতে ওই বৃদ্ধা বাড়ির সামনের রাস্তায় প্রস্রাব করেছিলেন। সেই সময় প্রতিবেশী নগেন হালদার হাতে ভারী কাঠ নিয়ে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন। তাঁর অভিযোগ, ফুলকুমারী দেবী তাঁদের সীমানায় এসে প্রস্রাব করেছেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই তিনি কাঠের বাটাম দিয়ে ফুলকুমারী দেবীর মাথায় সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা লুটিয়ে পড়েন। তখনও সকাল না হওয়ায় প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারেননি। বৃদ্ধা নিথর হয়ে পড়লে নগেন তাঁর দেহটি টেনে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফেলে আসেন।
সকালে স্থানীয় বাসিন্দারা ফুলকুমারী দেবীকে আর খুঁজে পাননি। বাড়ির সামনে রক্ত দেখে তাঁরা নগেনকে চেপে ধরেন। তিনি তখন ফুলকুমারীকে পিটিয়ে মারার কথা কবুল করেন। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত নগেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃদ্ধার নাতি রঞ্জিত সেন বলেন, দিদিমার বয়স হয়েছে। বাড়ির সীমানায় প্রস্রাব করেছেন বলে তাঁকে পিটিয়ে মারা হবে, তা ভাবতে পারছি না। অভিযুক্ত নগেন হালদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পুলিশ জানিয়েছে, পিটিয়ে মারার ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার