সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ০৪ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম ভারতের সুদূর মুম্বই থেকে পূর্ব ভারতের গুয়াহাটিতে বিয়ে করতে যাচ্ছিলেন বর। সঙ্গে ছিলেন ৩৫ জনের বিশাল বরযাত্রী। যাত্রাপথ ছিল মুম্বই থেকে হাওড়া এসে সেখান থেকে ট্রেন বদল করে আবার গুয়াহাটি। কিন্তু মাঝপথেই তাঁরা পড়লেন এক অদ্ভুত সঙ্কটে। গীতাঞ্জলি এক্সপ্রেসে চেপে তাঁরা হাওড়া আসছিলেন। ট্রেন তখনও হাওড়া থেকে ১৫ কিলোমিটার দূরে।
সেই সময়ে বরযাত্রীর দল বুঝতে পারেন হাওড়া নেমে ভিড়ের মধ্যে প্ল্যাটফর্ম বদলে গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস তাঁদের পক্ষে ধরা কার্যত অসম্ভব। তাছাড়া, বরযাত্রীর দলে বৃদ্ধ এবং শিশুরাও রয়েছেন। সেখানেই ত্রাতা হয়ে দাঁড়াল পূর্ব রেল। বরযাত্রীদের তরফে চন্দ্রশেখর বাগ এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার কাছে সাহায্যের আবেদন করেন।
সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশন কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়া হয়। স্টেশনে অধস্তন কর্মচারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওপরমহলের তরফে। গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী এবং আধিকারিকরা মিলে একটি বিশেষ করিডর তৈরি করেন। সামান্য সময়ের মধ্যে হাওড়ার নতুন কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরনো কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যান ৩৫ জন বরযাত্রীর দল।
দলটির বয়স্ক সদস্যদের জন্য চারটি ব্যাটারি চালিত গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হয় রেলের তরফে। তাঁদের সহায়তায় নিয়োজিত ছিলেন এক ডজনেরও বেশি রেলকর্মী। রেলস্টেশনে বিশেষ ব্যবস্থার কারণে বিয়ের বরযাত্রীর সকল সদস্য সরাইঘাট এক্সপ্রেস ধরতে সফল হন। যথাসময়ে কনের বাড়িতে পৌঁছেও যান। বরযাত্রীদের মধ্যে চন্দ্রশেখর বাগ এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার