সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ০৩ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ধর্ম প্রচারে পায়ে হেঁটে ঘোরার সময় এই স্থানে আশ্রয় নিয়েছিলেন গুরু নানক। আজও সেই স্মৃতি স্মরণ করেই পুরাতন মালদার শর্বরী এলাকার এই গুরদোয়ারায় গুরু নানকের জন্মদিবস পালন করা হয়। যেখানে শুধু শিখ ধর্মাবলম্বী নয়, যোগ দেন অন্য ধর্মের মানুষরাও।
বহু পুরনো এই গুরদোয়ারার এক সেবায়েত গুরমিত সিং বলেন, 'পায়ে হেঁটে এখানে এসেছিলেন গুরু নানকজী। শিখ ধর্মের প্রচারের জন্য এখানে ছিলেন প্রায় তিন মাস।' আজও যত্ন সহকারে গুরু নানকের সেই স্মৃতি বিজড়িত জায়গা রক্ষণাবেক্ষণের করে চলেছেন শিখ ধর্মাবলম্বীরা। রয়ে গিয়েছে তাঁর নানা স্মৃতি। গুরদোয়ারার পাশেই রয়েছে একটি কুয়ো।
যেখানকার জল ব্যবহার করতেন তিনি। যেখানে একটি বিছানার উপর তিনি বিশ্রাম নিতেন সেই বিশ্রাম ঘরটি আজও তাঁর স্মৃতি বহন করে চলেছে। শুক্রবার ১৫ নভেম্বর তাঁর জন্মদিবস উপলক্ষে সেই জায়গাগুলি সাজিয়ে তোলা হয়েছে। অন্যসময় সাধারনের জন্য বন্ধ রাখা হলেও এই বিশেষ দিনে খুলে দেওয়া হয় অন্যান্য ঘরগুলি। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই দিনে এলাকার শিখ ধর্মাবলম্বীরা যেমন শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসেন তেমনি আসেন আশেপাশের বিভিন্ন ধর্মাবলম্বী বাসিন্দারা। এদিন এখানে সপরিবারে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। কৃষ্ণেন্দু বলেন, 'আমি প্রতিবছর এখানে আসি। গোটা দিনটাই গুরু নানককে স্মরণ করি। খুব ভালো লাগে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার