সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'যিনি প্রথমে পোস্টটি করেছেন তিনি আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন', রিমঝিমের সাফ জবাব লিঙ্কড ইন নিয়ে

Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ০২ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রিক্লেইম দ্যা নাইট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর এই তিনটে শব্দ মুখে মুখে ঘুরছে আমজনতার। শুরু হয়েছিল আরজি করের ঘটনার পাঁচ দিন পর থেকে। ১৪ আগস্ট মধ্য রাতে রিক্লেইম দ্যা নাইট অথবা রাত দখল অভিযানে বেরিয়েছিলেন সারা রাজ্যের মহিলারা। তারপর বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে, জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু এই তিনটি শব্দকে এক বিশেষ প্ল্যাটফর্মে ব্যবহার করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাত দখলের প্রধান প্রচারক নামে খ্যাত রিমঝিম সিনহা। ঠিক কী ঘটেছে?

 

 

লিঙ্কড ইন নামে চাকরি সম্পর্কিত এক সোশ্যাল মিডিয়া অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে রিমঝিমের। সেই প্রোফাইলে নিজের নামের তলাতেই লেখা রয়েছে ' রিক্লেম দ্য নাইট’ কি-ক্যাম্পেনার'। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক। রাত দখলে তো রাজ্যজুড়ে নারীরা রাস্তায় নেমেছেন। রিমঝিম যাকে প্রথম রাত দখলের অন্যতম কান্ডারি বলে ধরা হয় তিনি আন্দোলনকে সামনে রেখে কী চাকরির চেষ্টা করছেন? নয়তো চাকরি সম্পর্কিত একটি অ্যাপে আন্দোলনের প্রসঙ্গ আসবেই বা কেন?

 

 

তবে শুধু রাত দখল নয় এর পাশাপাশি রিমঝিম নিজের অন্যান্য পরিচয়ের কথাও লিখেছেন নিজের সেই অ্যাপের বায়োতে। সেখানে লেখা রয়েছে ট্রান্সলেটর, সাবটাইটেলার পরিচয়ের কথাও। রিমঝিমের বায়ো সামনে আসার পর তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজকাল ডট ইনকে রিমঝিম জানান, 'দেখুন আমি ২০২৪ সালে দাঁড়িয়ে এটিকে শুধুমাত্র চাকরির অ্যাপ বলে মনে করি না। আরজি করের ঘটনার পর যখন সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন তখন অনেকেই আমার সঙ্গে এই অ্যাপে যোগাযোগ করেছেন।

 

 

এমনকি অনেকে যোগ দিয়েছেন, এখনও কর্মসূচিতে রয়েছেন। সে কারণেই আমার বায়োতে লেখা হয়েছে। আন্দোলনকে হাতিয়ার করে বিপণনের কোনও উদ্দেশ্য আমার নেই।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত এই পোস্ট ঘিরে 'বিরোধিতা' চলছে? রিমঝিমের সাফ জবাব, 'দেখুন যিনি প্রথম পোস্টটি ভাইরাল করেছেন তিনি প্রথম থেকেই আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন। আমার মনে হয় এইসব দিকে মন না দিয়ে তাঁর দাবি পূরণের দিকে মন দেওয়া উচিত।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া