শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৫ নভেম্বর ২০২৪ ০১ : ০৮Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে অস্তিত্ব ফিরে পেল হারিয়ে যেতে বসা চন্দননগর পুঁথিঘর। খুশির হওয়া বইপ্রেমী মহলে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় চন্দননগরে তৈরি হয়েছে অত্যাধুনিক পুস্তক বিপনী। চন্দননগর স্ট্র্যান্ড রোডে রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় অবস্থিত পুস্তক বিপনীর নাম দেওয়া হয়েছে চন্দননগর পুঁথিঘর। শুক্রবার বিকেলে পুঁথিঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল সহ পুরনিগমের সমস্ত কাউন্সিলররা এবং শহরের সমস্ত বইপ্রেমী মানুষেরা। এ দিন ফিতে কেটে পুস্তক বিপনির উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
তিনি জানিয়েছেন, এই পুঁথিঘর চন্দননগরের মানুষ অনেক বছর ধরেই দেখে আসছে। কোনও অজানা কারণে বেশ কিছু বছর এটা বন্ধ ছিল। গত ২০১৬ সালের পর চন্দননগরের মানুষ এই বিষয়টা জানিয়েছিল। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই। চন্দননগরের মানুষ বইপ্রেমী। পুঁথিঘরের সঙ্গে চন্দননগরের বইপ্রেমী মানুষের একটা ইমোশন জড়িয়ে রয়েছে। তাই এটা আবার নতুন করে করা হল। এর সঙ্গে যুক্ত থাকতে পেরে সম্মানিত বোধ করছি। এখানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে কয়টি একাডেমি রয়েছে, তাতে অনেক বহু মূল্যবান বই রয়েছে। যেগুলি সত্যিই সংরক্ষিত করে রাখার মতো। সেই সব বই এখানে রয়েছে এবং পরে আরও বই বাড়ানো হবে। পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে করা হবে। এর ফলে মানুষের বুঝতে সুবিধে হবে কোন কোন বই এই বিপণিতে পাওয়া যাচ্ছে। চন্দননগরে একাধিক গৌরবের জিনিস রয়েছে। তাতে নতুন পালক হিসেবে সংযোজন হল এই পুঁথিঘর। পাশাপাশি মন্ত্রী আরও জানিয়েছেন, জেলায় সাব ডিভিশনে যেমন রবীন্দ্রভবন রয়েছে, আর্ট গ্যালারি রয়েছে। তেমন পুঁথিঘরও চালু করা হবে। উদ্বোধনের পাশাপাশি পুঁথিঘর থেকে বইও কেনেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। হারিয়ে যাওয়া পুঁথিঘরকে ফিরে পেয়ে খুশি চন্দননগরের বইপ্রেমী লোকজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার