সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুদূর হরিয়ানা থেকে দলবেঁধে এসে এ রাজ্যে গরু চুরি, হাতেনাতে ধরল পুলিশ 

দেবস্মিতা | ১৫ নভেম্বর ২০২৪ ২২ : ৫১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: দলবেঁধে এসেছিল গরু চুরি করতে। কিন্তু শেষরক্ষা করা গেল না। হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। ধৃতেরা সকলেই হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ অক্টোবর রাতে কালনা শহর থেকে একটি গরু চুরি হয়। পিক আপ ভ্যানে করে ওইদিন রাতে গরু নিয়ে পালাচ্ছিল একদল লোক। পথে এক সিভিক ভলান্টিয়ার দেখতে পেয়ে গাড়ি দাঁড় করাতে বলে। কিন্তু অভিযুক্তরা না দাঁড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে পালাতে থাকে। তাতেই বাড়ে সন্দেহ। নিকটবর্তী থানায় খবর দেন ওই সিভিক ভলান্টিয়ার। খবর পেয়ে পুলিশ গাড়িটিকে ধাওয়া করা শুরু করে। 

 

 

কিন্তু না দাঁড়িয়ে দুষ্কৃতীরা গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। পথে এক পুলিশকর্মী দুষ্কৃতীদের গাড়ি থামাতে গেলে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। পুলিশের হাত এড়াতে গার্ডরেল ভেঙে বেরিয়ে যায়। শেষপর্যন্ত জামনা ব্রিজের কাছে গাড়ি রেখে চম্পট দেয় তারা। খানিক পরে পুলিশ পৌঁছে গাড়ি থেকে গরু উদ্ধার করে এবং পরে খোঁজ নিয়ে মালিকের কাছে ফিরিয়ে দেয়। তদন্তে নেমে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালাতে থাকে কালনা থানা। শেষপর্যন্ত মেলে হদিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেরায় উঠে আসে এরা হরিয়ানার বাসিন্দা। পুলিশের সন্দেহ, এই দলের সদস্যরা একটি আন্তঃরাজ্য গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত। এদের কোথায় কোথায় যোগাযোগ রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া