সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অনলাইন প্রতারণায় যুক্ত এই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার, গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল টাকা 

Riya Patra | ১৪ নভেম্বর ২০২৪ ০৪ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অনলাইনের মাধ্যমে প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে বেমালুম ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশের জালে ছয় প্রতারক। তদন্তে নেমে পুলিশ প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করেছে। ঘটনাটি করছে উত্তর ২৪ পরগনার বাগদায়। 

 

বৃহস্পতিবার বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গোটা দেশে অনলাইনে প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে ওই চক্র সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে। ধৃত ছয় যুবকের ১২টি ভুয়ো কোম্পানির নামে তৈরি ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা রাখা হত। অ্যাকাউন্টগুলো তৈরি করতে বেসরকারি এক ব্যাংকের কমার্শিয়াল ম্যানেজার সহযোগিতা করেছিলেন। তাঁর নাম অরিন্দম বিশ্বাস। পুলিশ তাঁকেও গ্রেপ্তার করেছে। ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে রাখা টাকা পরবর্তীকালে প্রতারকরা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিত। বিনিময়ে ব্যাংক ম্যানেজার অরিন্দম ওই ছয় যুবকের কাছ থেকে মোটা টাকা পেতেন।

 

পুলিশ জানিয়েছে, ধৃত ছয় জনের নাম সুব্রত মণ্ডল, উদয়ন বিশ্বাস, নিলয় ঘোষ, নবীন বিশ্বাস,দেবব্রত মণ্ডল ও সুজয় রায়। তারা সকলেই বাগদা থানার সিন্দ্রাণী গ্রামের বাসিন্দা। গোটা দেশে তারা ২৩টি অ্যাকাউন্ট খুলেছিল। প্রতারণার নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই ছয় যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত যুবকের কাছ থেকে ১৬টি এটিএম কার্ড, ১৫৫টি চেকবুক, সাতটি ব্যাংকের পাসবই, তিনটি সিপিইউ, ৯০টি স্ট্যাম্প ও ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ও একটি ট্যাব উদ্ধার করেছে। 

 

ওই চক্রের ব্যবহৃত মোট ২৩টি অ্যাকাউন্টের মধ্যে ১২টি অ্যাকাউন্ট ধৃত ছয় যুবকের। পাশাপাশি পুলিশ জানিয়েছে, ধৃতরা প্রতারণার টাকায় একটি সাফারি গাড়ি, তিনটি মোটরবাইক, ৮০ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাটের কাগজ-সহ প্রচুর পরিমাণে সোনার অলংকার নিজেদের নামে কিনেছে। পুলিশ সেগুলো বাজেয়াপ্ত করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া