মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য এগারোটি গ্রাম দত্তক নিয়েছেন এই শিশু চিকিৎসক

Sumit | ১৪ নভেম্বর ২০২৪ ২৩ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শিশু দিবসে অভিনব উদ্যোগ শিশু চিকিৎসকের। নিজের বেসরকারি হাসপাতালের আশেপাশের এলাকার শিশুদের জন্য করলেন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। যার জন্য তাদের হাতে তুলে দেওয়া হল হেলথ কার্ড। যে কার্ড দেখালে তারা বিনামূল্যে এই নার্সিংহোম থেকে চিকিৎসা পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

 

কেন এই উদ্যোগ? উত্তরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এই বেসরকারি হাসপাতাল শুশ্রূষা শিশুসেবা নিকেতন-এর কর্ণধার এবং বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক বলেন, '১৪ নভেম্বর জহরলাল নেহরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এটা বলার অপেক্ষায় থাকে না আজকের শিশুই ভবিষ্যতের সুনাগরিক। এই নাগরিকদের বড় হতে লাগবে একটা সুন্দর স্বাস্থ্য। কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে টাকা যার স্বাস্থ্য তার। কিন্তু আমার এই শিশু হাসপাতালের লক্ষ্য স্বল্প ব্যয়ে কীভাবে সাধারণ ঘরের শিশুদের সুচিকিৎসা দেওয়া যায়। সে কথা মাথায় রেখে আমরা প্রতি বছর আশেপাশের গ্রামগুলিকে দত্তক নেওয়া শুরু করেছি। এবছর তিনটি গ্রাম নিয়ে আমরা এই মুহূর্তে ১১টি গ্রাম দত্তক নিয়েছি। দত্তক নেওয়ার অর্থ এই গ্রামগুলির দু:স্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।' 

 

এই শিশুদের বেছে নিতে তাঁকে সাহায্য করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। তাঁরা এলাকায় খোঁজ করে এই শিশুদের তালিকা তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেন হেলথ কার্ড। ডাঃ প্রবীর ভৌমিক ভৌমিক জানিয়েছেন, বহির্বিভাগে যখন হেলথ কার্ড নিয়ে শিশুরা চিকিৎসা করাতে আসে তখন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। ভবিষ্যতে যদি এই শিশুদের এই হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন হয় তখন হাসপাতালের শয্যাটা তাদের বিনামূল্যে দেওয়া হয়। শুধু ওষুধ বাইরে থেকে কিনে দিতে হয়।  এদিন কেক কেটে হাসপাতালে শিশু দিবস পালন করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া