মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব, ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা 

দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ০২ : ০২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে দীর্ঘ চার বছর। এতদিন বন্ধ ছিল মেলা। আবার ফিরতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। ২০১৯ সালের পর এই মেলার ফের আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

 

 

আগামী ডিসেম্বরে পূর্বপল্লীর মাঠে ফিরছে এই মেলা। সম্প্রতি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে এক ম্যারাথন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

২০২৩ সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য সরকারকে মেলা আয়োজনের দায়িত্ব দিলেও তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার, ট্রাস্ট ডিড অনুযায়ী, মূল আয়োজক থাকবে শান্তিনিকেতন ট্রাস্ট, এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতার ভূমিকা পালন করবে। মেলা আয়োজনের জন্য আগের মতোই জল, বিদ্যুৎ, নিকাশি, এবং নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। এই বিষয়ে শিগগিরই একটি চিঠি পাঠানো হবে।

 

 

 

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিশ ঘোষ বৈঠকের পর বলেন, এবার মেলা ট্রাস্ট ও বিশ্বভারতীর তত্ত্বাবধানে হবে। রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের নিয়ম অনুযায়ী প্রতি বছর সাত পৌষ এই মেলার আয়োজন করার কথা। ২০১৯ সালে পূর্বপল্লীর মাঠে শেষবার মেলা হয়েছিল। তবে কোভিড পরিস্থিতি এবং প্রশাসনিক সংকটের কারণে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেলা বন্ধ ছিল। এবার ফিরছে মেলা, তাতে খুশির হাওয়া স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া