মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

by election peaceful

রাজ্য | দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট

Rajat Bose | ১৩ নভেম্বর ২০২৪ ০১ : ০৬Rajat Bose

বাপি মণ্ডল:‌ রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোটের ওপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় কোনও অশান্তির খবর নেই। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ছয় বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৬৯.২৯ শতাংশ। 

বুধবার হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট মিলিয়ে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়। সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ভোটদান অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রত্যেকটি বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি ছিল। ‌বাইরে ছিল রাজ্য পুলিশের টহলদারি। নিরাপত্তার ফাঁক গলে কয়েকটি জায়গায় অবশ্য ছোটখাটো গোলমালের খবর মিলেছে। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। 

হাড়োয়ার দাদপুর পঞ্চায়েতের উত্তর বহিরা, সাহাজিপাড়া, মোড়লপাড়া, মিস্ত্রিপাড়া, মানিকপুর, সরদারপাড়া, গাইনপাড়া, বামিগাছি, ভাগ্যবন্তপুর ও ধোকরা গ্রামের ১১টি বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে আইএসএফ অভিযোগ তুলেছে। প্রার্থী পিয়ারুল ইসলাম ওই বুথগুলোয় পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। যদিও তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‌কোথাও কোনও ছাপ্পা ভোট হয়নি। বিরোধীরা আসলে সেখানে পোলিং এজেন্টই দিতে পারেনি। পরাজয় নিশ্চিত বুঝে আইএসএফ এখন মিথ্যা অভিযোগ তুলছে।’‌ 

এদিন হাড়োয়ার কাঁকড়া মির্জানগর এলাকায় ১৭৯ নম্বর বুথে আইএসএফের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূল সে অভিযোগ অস্বীকার করেছে। হাড়োয়ার মহব্বতপুর ১৩৫ নম্বর বুথে আইএসএফ প্রার্থীকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, আইএসএফ প্রার্থীকে কোথাও ঢুকতে বাধা দেওয়া হয়নি।

 অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্রের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ৬৩ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ৮৯ নম্বর বুথের বাইরে বিজেপির ব্যানার, হোর্ডিং ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। যদিও তৃণমূল প্রার্থী সনৎ দে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘‌গোটা বিধানসভায় ২১০ বুথের মধ্যে বিজেপি মাত্র ৩৮টি বুথে পোলিং এজেন্ট দিতে পেরেছে। অন্যরা তাও পারেনি। বিজেপির বুথে বসার মতো লোক নেই। গেরুয়া শিবির হারার আগে তাই কাঁদুনি গেয়ে রাখছে।’‌ 

কোচবিহারের সিতাইয়ে ইভিএমের দু’টি বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেখানকার বিজেপি প্রার্থী দীপক রায়ের অভিযোগ, হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাথমিক বিদ্যালয়ের বুথের ইভিএমের প্রথম দু’‌টি বোতামে সেলোটেপ লাগানো ছিল। যদিও নির্বাচন কমিশন সে অভিযোগ স্বীকার করেনি। পাশাপাশি সিতাই হাইস্কুলে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু সেই বুথে কোনও পোলিং এজেন্ট না থাকার অভিযোগ উঠল। ফলে ভোট গ্রহণ শুরুর আগে ভোটকর্মীরা পোলিং এজেন্ট ছাড়াই মকপোল পর্ব সেরেছেন।

 ভোটের মধ্যেই মেদিনীপুরের শালবনির সাতপাটিতে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে ঘিরে ধরেন জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‌যেখানে ভোট হচ্ছে বাবলু সেই এলাকার বাসিন্দা নন। ভোটকেন্দ্রে গেলে তাঁকে বহিরাগত চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন। তা নিয়েই গোলমাল ছড়ায়। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিজেপি নেতা যেখানে ঘেরাওয়ের মুখে পড়েছিলেন সেখানে তৃণমূলের কেউ ছিলেন না। 

দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ছয় কেন্দ্রে গড়ে ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রে। সেখানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে। তারপরেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ। সিতাই কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ। মাদারিহাট কেন্দ্রে ভোট পড়েছে ৬৪. ১৪ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ। কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোট চলাকালীন যে অভিযোগগুলো উঠেছে তা খতিয়ে দেখা হবে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া