মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ২৩ : ১২Debosmita Mondal
শ্রেয়সী পাল: কলেজে আসার পর ছাত্রীদের গতিবিধি 'ট্র্যাক' করা এবং তাঁরা যাতে নিয়মিত ক্লাস করেন তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে বুধবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল বহরমপুরের গার্লস কলেজ কর্তৃপক্ষ। বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নামের এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কলেজ কর্তৃপক্ষ একদিকে যেমন কলেজের ছাত্রী, কর্মী এবং শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্য মাউসের এক ক্লিকে পেয়ে যাবেন, তেমনই ছাত্রীদের অভিভাবক জানতে পারবেন তাদের মেয়েরা কলেজে গিয়ে ক্লাস রুম এবং লাইব্রেরীতে কতটা সময় কাটিয়েছেন। আর কতটা সময় গল্প গুজব করে ক্লাসের বাইরে কাটিয়েছেন।
বুধবার অভিনব এই মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ্যা হেনা সিনহা বলেন, বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য কলেজের ছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরকে নিয়ে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করা। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে জানতে পারা যাবে কোন ছাত্রী কখন কলেজে ঢুকল, কোন সময় সে কোন ক্লাস করল, কত সময় সে লাইব্রেরীতে কাটাল -সহ একাধিক তথ্য। কোনও ছাত্রী কলেজে ঢোকার পর ক্লাস না করে অন্যত্র বসে থাকলে তার পরিবারের লোকেরাও সেটি জেনে যাবেন। এর পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে কলেজে না এলেও সেই তথ্য ছাত্রীর পরিবারের কাছে পৌঁছে যাবে।
কলেজ এবং ছাত্রীদের নিয়ে কোনও অভিযোগ থাকলে অভিভাবকেরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনেও তাদের মতামত জানাতে পারবেন বলে অধ্যক্ষ্যা জানিয়েছেন।
কলেজ সূত্রের খবর, এই অ্যাপটি চালু হওয়ার পর প্রত্যেক ছাত্রীকে এখন থেকে একটি বিশেষ ধরনের আইডি কার্ড সবসময় পড়ে থাকতে হবে। কলেজে ঢোকার সময় আইডি কার্ডটি 'পাঞ্চ' করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের লোকেদের কাছে। তাঁরা জানবেন তাদের মেয়ে কলেজে ঢুকেছে কিনা। এর পাশাপাশি কলেজে ঢোকার পর কোনও নির্দিষ্ট ক্লাসে ছাত্রী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষক বা শিক্ষিকারাও জেনে যাবেন কোন ছাত্রী কলেজে উপস্থিত থেকেও ক্লাসে আসেনি।
স্নেহা ঘোষ নামে কলেজের এক পঞ্চম সেমিস্টারের ছাত্রী বলেন, কেবলমাত্র মহিলাদের জন্য এই কলেজটি হওয়ায় আমাদের পরিবারের লোকেরা বিশেষ কিছু নিরাপত্তা অবশ্যই আশা করেন। এই অ্যাপটি চালু হওয়ায় বাড়ির লোকেরা এখন অনেকটাই নিরাপদ বোধ করবেন। এর পাশাপাশি এই অ্যাপ থেকে জানতে পেরে যাব কোনও সিলেবাসের বিশেষ কোনও অংশের পড়া কোন শিক্ষক কবে পড়াবেন। তার ফলে পড়াশোনার প্রস্তুতিতে সুবিধা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার