মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ নভেম্বর ২০২৪ ২২ : ৪৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বীরভূমের নলহাটিতে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার সকালে নলহাটি রেলস্টেশন এলাকায় টিকিট কাউন্টারের সামনে রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও নির্মাণ উচ্ছেদ করতে নামেন রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই জমি দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ। রেলের দাবি, এর জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে সমস্যা তৈরি হয়েছিল।
উচ্ছেদ অভিযান শুরু হতেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর প্রতিবাদে ফেটে পড়েন। তাঁরা দাবি করেন, বিনা নোটিশে এবং আগাম কোনও সতর্কতা ছাড়াই উচ্ছেদের কাজ শুরু হয়েছে। ফলে তাঁদেরকে বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়। উত্তেজিত জনতা আরপিএফকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু করেন। পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আরপিএফ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে আরপিএফ। বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দোকানপাট ও অন্যান্য নির্মাণ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই উচ্ছেদে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। কারণ বহু বছর ধরে তাঁরা এই জমিতে ব্যবসা করে আসছিলেন। তাঁদের দাবি, রেলের তরফ থেকে যদি আগে থেকে নোটিশ দেওয়া হত তাহলে তাঁরা বিকল্প কোনও ব্যবস্থা নিতে পারতেন।
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই জমি সরকারি এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। রেল দপ্তরের উন্নয়নের কাজ শুরু করতে জমি খালি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। তাই আগে থেকেই সতর্কতা জারি করে অভিযান শুরু করা হয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা প্রশমিত করতে আরপিএফ টহল দিচ্ছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার