মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে উৎসবের মরশুম শেষ হওয়ার মুখে ফের একবার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হল মুর্শিদাবাদ থেকে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত নিউ ফরাক্কা পেট্রোল পাম্প এলাকা থেকে মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে জাল নোট সহ গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার যৌথ বাহিনী। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ২.৪৪ লক্ষ টাকার ভারতীয় জাল নোট। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম বীরেন্দ্র শর্মা (৩৬)। তার বাড়ি মধ্যপ্রদেশের ভুকাপুরা এলাকায়।
সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে মালদহ জেলাতে আসে জাল নোট সংগ্রহ করার জন্য। বাংলাদেশ থেকে নিয়ে আসা ভারতীয় ৫০০ টাকার জাল নোট সংগ্রহ করে মঙ্গলবার রাতে ওই ব্যক্তি নিজের বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে, পুলিশ সূত্রে খবর। বীরেন্দ্র যখন নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার জন্য যাচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফারাক্কা থানার যৌথ বাহিনী তাকে ঘিরে ধরে। এরপর তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০ টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল। পরীক্ষা করে দেখা যায় নোটগুলি সবই জাল।
সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি জাল নোট পাচার চক্রের 'ক্যারিয়ার' হিসেবে কাজ করে। এর আগেও সে একাধিকবার মালদহ জেলা থেকে জাল নোট নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। জাল নোট পাচারের এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
এসটিএফ-এর তরফ থেকে ধৃত ব্যক্তিকে ইতিমধ্যেই ফরাক্কা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার