মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি

Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ২২ : ৫১Pallabi Ghosh

বাপি মণ্ডল: রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা মজুত রেখেছে। ছয় বিধানসভার সব ক'টি বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার জন্য মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথের বাইরে অবশ্য রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কমিশনের বিশেষ নজর থাকছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভার দিকে। 

 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয়‌ জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে। রাত পোহালেই উপনির্বাচনের ভোটগ্রহণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে হাজি নুরুল ইসলাম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে হাজি নুরুল সাংসদ নির্বাচিত হন।

 

 অন্যদিকে, নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিক গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থকেই দল প্রার্থী করে‌। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে তিনিও সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে হাড়োয়া ও নৈহাটিতে উপনির্বাচন হচ্ছে। ‌হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সদ্যপ্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলামকে। তাঁর বিরুদ্ধে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাজি নুরুল আইএসএফ প্রার্থীকে প্রায় ৮১ হাজার ভোটে পরাজিত করেছিলেন। বিজেপি তৃতীয় স্থানে ছিল। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল হাড়োয়ায় প্রায় এক লক্ষ ১১ হাজার ভোটে লিড পেয়েছে। স্বাভাবিকভাবে হাড়োয়া কেন্দ্রে বিরোধীদের পিছনে ফেলে তৃণমূল অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে। তবে আইএসএফও লড়াই জারি রেখেছে।

 

অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী করেছে পুরসভার দু'বারের চেয়ারম্যান পারিষদ সনৎ দে-কে। উল্লেখযোগ্য বিষয়, বামেদের একদা দুর্ভেদ্য ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। তারা আসনটি সিপিআই (এমএল) লিবারেশনকে ছেড়ে দিয়েছে। রাজ্যে প্রথমবার বাম জোটের অন্তর্ভুক্ত হল লিবারেশন। বিজেপি ও কংগ্রেস এখানে আলাদা করে প্রার্থী দিয়েছে। বিরোধীদের পিছনে ফেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে শাসকদল তৃণমূল ব্যাপকভাবে প্রচারের হাওয়া পালে টেনেছে। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল ১৫ হাজারেরও বেশি। গঙ্গাপাড়ের শহর নৈহাটিতে জয়ের ব্যাপারে তৃণমূল বেশ আশাবাদী হয়ে উঠেছে। তবে বিরোধীরাও বিনাযুদ্ধে মাটি ছাড়তে নারাজ। 

 

কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভার মোট ভোটার দুই লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। তার মধ্যে মহিলা ভোটার এক লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন। পুরুষ ভোটার এক লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন। ভোটগ্রহণে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য মোট ৩১টি সেক্টর করা হয়েছে। মোট বুথ ২৯৭টি। উত্তেজনাপ্রবণ বুথ ৩৪টি। বুথে নিরাপত্তায় মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন ১৬৭০ জন। মোট ভোটকর্মীর সংখ্যা ১১১৬। সঙ্গে ২৭টি কুইক রেসপন্স টিমের গাড়ি ঘুরবে গোটা হাড়োয়া বিধানসভা এলাকায়।

 

অন্যদিকে নৈহাটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৩ হাজার ৮৩৪। পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৪ জন। মহিলা ভোটার ৯৭ হাজার ৭৫২ জন। মোট বুথের সংখ্যা ২১০। ভোট পরিচালনার জন্য ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন এক হাজারেরও বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাক ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বত্র সক্রিয় থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া