মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ১৯ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে মানবপাচার চক্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। ওই আর্থিক লেনদেনের তদন্তে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর তিন জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে ফের সীমান্ত শহরে কৌতুহল ছড়িয়ে পড়েছে।
এদিন সকালে ইডির তিন তদন্তকারী দল একসঙ্গে বনগাঁ শহরে ঢোকে। তারপর তারা শহরের তিন প্রান্তে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রথম দলটি বনগাঁর ভাসানপোঁতার বাসিন্দা জামালউদ্দিন শেখের বাড়িতে প্রবেশ করে। অন্য একটি দল তখন পেট্রাপোলের বাসিন্দা ইয়াকুব শেখের বাড়িতে তল্লাশি শুরু করে। ইয়াকুব পেট্রাপোল সীমান্তে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকান চালান। বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দা ট্যাক্সিচালক পিন্টু হালদারের বাড়িতেও ইডির আরও একটি তদন্তকারী দল তল্লাশি শুরু করেছে।
তিন প্রান্তে তিন ব্যক্তির বাড়ির ভিতরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, বাইরে তাঁদের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ওই তিন বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কাউকে ভিতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কোন ঘটনার তদন্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইডি আধিকারিকরা তা অবশ্য এখনও জানাননি। সূত্রের খবর, ঝাড়খণ্ডে মানবপাচার সংক্রান্ত একটি মামলার বিপুল আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। ওই চক্রে বনগাঁর নাম উঠে এসেছে। আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার ইডির ওপর পড়েছে। জানা গিয়েছে, তারই সূত্র ধরে এদিন সকালে ইডির তিনটি দল বনগাঁর তিন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি বনগাঁয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। তখন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল। যদিও আদালতের নির্দেশে শঙ্কর পরে জামিন পেয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার