মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ নভেম্বর ২০২৪ ০০ : ৫০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাধিক জেলায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা না ঢোকা বা একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তার মধ্যেই মুর্শিদাবাদ জেলায় অদ্ভুত ঘটনা ঘটল। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের ১০ হাজার টাকার অনুদান ইতিমধ্যেই পেয়ে গিয়েছে।
আবার অন্তত ১৭টি স্কুলের প্রায় চার হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা দু’বার করে ঢুকেছে বলে জানা যাচ্ছে। দুই দফায় দশ হাজার করে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে ঢুকেছে তাদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেই টাকা যাতে পড়ুয়ারা তুলতে না পারেন তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ব্যাঙ্কের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজারদেরকে বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।
জেলা শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার মোট ১৭টি স্কুলের ৪৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা দু’বার করে ঢুকেছে । অর্থাৎ মোট প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ টাকা ওই ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ‘ক্রেডিট’ হয়েছে। জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের এই চিঠির পর পড়ুয়ারা কোনওরকম আর্থিক লেনদেন করতে পারছেন না। ফলে ট্যাব কেনার টাকাও ছাত্র-ছাত্রীরা তুলতে পারছেন না। কীভাবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দু’বার করে ট্যাব কেনার টাকা ঢুকল তা তদন্ত করে দেখছে শিক্ষাদপ্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার