শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ২৩ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে জঙ্গিপুর আদালতে শুরু হল মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকার নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। আজ থেকে শুরু হয়ে আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন জঙ্গিপুর আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানা গেছে।
জঙ্গিপুর আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর চ্যাটার্জী বলেন, 'অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশনস জাজ অমিতাভ মুখার্জির এজলাসে আজ থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।' আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার প্রথম দিন, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোট চারজন নিজেদের সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার আরও দু' জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
সমীর আরও জানান, 'অভিযুক্ত পক্ষের আইনজীবীরা এর আগে তাদের জামিনের আবেদন করেছিলেন। কোর্টে তা খারিজ করে দিয়েছে। আজ অভিযুক্তদের পক্ষ থেকে দু' জন আইনজীবী সাক্ষীদের 'ক্রস এক্সামিন' করেন।'
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। ওই নাবালিকার পরিবারের লোকেরা প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেন ওই নাবালিকার বস্তাবন্দী দেহ।
নাবালিকাকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে স্থানীয় জনতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে গ্রেপ্তার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে দীনবন্ধু জানায়, শুভ হালদার নামে আরও এক যুবক ওই নাবালিকাকে খুনের ঘটনায় তার সাথে যুক্ত ছিল। ফারাক্কা থানার পুলিশ এরপর শুভকেও গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমান লোপাট এবং পকশো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এই খুনের ঘটনার তদন্ত শেষ করে রেকর্ড সময়ে মাত্র ২১ দিনের মাথায় দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ফারাক্কা থানার পুলিশ। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিভাস চ্যাটার্জিকে নিয়োগ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার