মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্যাব দুর্নীতির তদন্ত করতে গিয়ে স্কুলে মদের বোতল উদ্ধার করলেন মহকুমা শাসক

Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ২২ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ট্যাব দুর্নীতির তদন্তে গিয়ে স্কুল থেকে উদ্ধার হল মদের বোতল! সোমবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাইস্কুলে। প্রধান শিক্ষকের ঘরের পাশে বারান্দার একটি আলমারির নিচ থেকে উদ্ধার হয় এই বোতলটি। স্কুলে মদের বোতল উদ্ধারের বিষয়টি স্কুলের তরফে 'চক্রান্ত' বলে দাবি করা হয়েছে। 

জানা গিয়েছে, এই স্কুলের ৩৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য একটি অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। জেলা শাসকের নির্দেশে শুরু হয় তদন্ত। সেই তদন্তে এদিন স্কুলে যান মহকুমা শাসক সৌভিক মুখার্জি, স্কুল পরিদর্শক শর্মিলা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার ও জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 

আধিকারিকরা যখন স্কুলে উপস্থিত তখন আচমকাই চোখে পড়ে আলমারির নিচে মদের ওই খালি বোতলটি। অস্বস্তিতে পড়ে যান প্রধান শিক্ষক-সহ স্কুলের অন্যান্য আধিকারিকরা। স্কুলের এক শিক্ষক শাহীন আখতার দাবি করেন, এটি একটি চক্রান্ত।  প্রধান শিক্ষক রাজা চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি। এদিন স্কুল থেকে বেরনোর সময় মহকুমা শাসক জানিয়েছেন, মদের বোতল উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়। ঘটনায় কোনও মন্তব্য করেননি স্কুল পরিদর্শক। প্রসঙ্গত, ট্যাব দুর্নীতির তদন্ত নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেমন একটি অভিযোগ দায়ের হয়েছে তেমনি নিজে প্রধান শিক্ষকও একটি অভিযোগ দায়ের করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া