মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৯ : ৩০Pallabi Ghosh
নূরউদ্দিন, পাথরপ্রতিমা: সুন্দরবনের লবণাক্ত মাটিতে হবে কলা চাষ। হাজারেরও বেশি কৃষকদের দেওয়া হল জি-৯ টিস্যু কালচার কলা চারা। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের লবণাক্ত জমিতে চাষ হবে এই কলার। প্রায় এক হাজার কৃষককে দেওয়া হয়েছে এই বিশেষ প্রজাতির চারা।
টেস্টটিউবে কলা চারার জন্ম! হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্টটিউবের মধ্যে পরীক্ষানিরীক্ষার ফলে উন্নত মানের এই কলা চারার জন্ম হয়েছে। টরেন্টো-ক্যালকাটা ফাউন্ডেশন-এর সহযোগিতায় পূর্ব দারিকাপুর মুনস্টার সঙ্ঘের ব্যবস্থাপনায় পাথরপ্রতিমা ব্লকের চারটি অঞ্চলের উদ্যোগী প্রায় হাজার কৃষককে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি লম্বার এই উন্নত মানের কলা চারা তুলে দেওয়া হয়। এই কলা চাষে কোনও রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয়েছে। মাত্র ৬ থেকে ৭ মাসের মধ্যে এর ফলন ধরবে। কাদিতে প্রায় ১০০টির বেশি কলা ফলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এদিন স্থানীয় বাসিন্দা সত্যজিৎ অধিকারী বলেন, 'প্রত্যন্ত সুন্দরবনের যে এলাকাগুলি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয়েছে এই চারা গাছ। আমরা এই গাছ পেয়ে খুব খুশি। আধুনিক পদ্ধতিতে এই কলা চারা গাছগুলি রোপন করা হবে। ছয়মাসের মধ্যে ফলন দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।'
এদিন পূর্ব দারিকাপুর মুনস্টার সঙ্ঘের সম্পাদক বিবেকানন্দ বাগ বলেন, 'প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই মানুষের খাদ্য শৃঙ্খলায় ব্যাঘাত ঘটছে। সেই কারণে সুন্দরবন এলাকার বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষ এই কলাগাছ রোপন করে তাঁদের জীবিকা অর্জন করতে পারবেন।' এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার