মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ঠাকুর দেখে ফেরার পথে বিপত্তি, রাতের স্পেশাল ট্রেনে ছিনতাই, যাত্রীকে মারধর দুষ্কৃতীদের

Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৬ : ১০Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: ঠাকুর দেখে ফেরার পথে রাতের জগদ্ধাত্রী স্পেশাল ট্রেনে ছিনতাই। বাধা দেওয়ায় যাত্রীকে বেধড়ক মারধর। অন্য যাত্রীরা বোঝার আগেই, ট্রেন থেকে লাফিয়ে নেমে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনায় গতকাল রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে ব্যান্ডেল জিআরপি থানায়। 

 

ঘটনাটি ঘটেছে রবিবার রাত দু'টো নাগাদ। হুগলি এবং ব্যান্ডেল স্টেশনের মাঝে হাওড়া-ব্যান্ডেল জগদ্ধাত্রী স্পেশাল লোকালে। চন্দননগরে ঠাকুর দেখে রাতের ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেল সাহেব বাগান এলাকার বাসিন্দা নীলাঞ্জন দে। নীলাঞ্জন জানিয়েছেন, তিনি ট্রেনের জানালার পাশের সিটে বসেছিলেন। ট্রেন চন্দননগর ছাড়ার সময় অনেক যাত্রী ছিলেন। চুঁচুড়া এবং হুগলি স্টেশনে বগি খালি হয়ে যায়। বগির অপরদিকে শেষ প্রান্তে বসে ছিলেন জনা তিনেক যুবক। হুগলি ছেড়ে ব্যান্ডেল ঢোকার আগে ট্রেন দাঁড়ায়। তখন দুই দুষ্কৃতী তাঁর দিকে খৈনি চাওয়ার অজুহাতে এগিয়ে আসে। নীলাঞ্জন তখন না করে দেন। 

 

তার মধ্যেই নীলাঞ্জনের পকেটে থাকা মোবাইল ফোন তুলে নেয় এক দুষ্কৃতী। বাধা দিতেই শুরু হয় মারধর। এক দুষ্কৃতীকে ধরে ফেলেন নীলাঞ্জন। তখন অন্য এক দুষ্কৃতী নীলাঞ্জনকে মারধরের হুমকি দেয়। এরই মাঝে শব্দ পেয়ে ওই বগির শেষ প্রান্তে বসে থাকা তিন যুবক ছুটে আসেন। তখন বিপদ বুঝতে পেরে কোনওরকমে ছাড়িয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে চম্পট দেয় দু'জন। লাফিয়ে নামার সময় নীলাঞ্জনের হাতের বাজুতে থাকা রুপোর চেন ছিঁড়ে নিয়ে যায়। 

 

ট্রেন ব্যান্ডেল পৌঁছনোর পর রাতেই নীলাঞ্জন ব্যান্ডেল জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেলের যাত্রীমহলে। যাত্রীদের অভিযোগ, জগদ্ধাত্রী স্পেশাল ট্রেন চালু হল, অথচ সেই ট্রেনে যাত্রী নিরাপত্তার এই হাল। যাত্রীমহলে বিশেষ করে প্রশ্ন উঠেছে ব্যান্ডেল জিআরপি থানার ভূমিকা নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া