মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কুয়াশায় মোড়া সকাল, চলতি সপ্তাহেই শীতের আমেজ বাংলায়, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৩ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আভাস মিলল। ভোরে হালকা কুয়াশা। শিরশিরানি বাতাস। ভোরের দিকে রীতিমতো খুব হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। দিন কয়েকের মধ্যে আরও খানিকটা শীতের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে বাংলায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। মূলত সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। 

 

আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস নেই। 

 

দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেলেও, উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। শনিবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে শুধুমাত্র বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া