মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ০২ : ৩৯Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: অপরাধ পোষ্য কুকুর নিয়ে ঢুকে পরেছিলেন পুজো মন্ডপে। তার পরেই সামাজিক মাধ্যমে ধেয়ে আসে নানান কটুক্তি। অবসাদে আত্মঘাতী যুবতী! চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যা মৃত যুবতীর নাম সুশ্রিকা দত্ত(২৩), বাড়ি ফটকগোড়ার নন্দঘোষ লেনে। যুবতীর বাবা সুমন দত্তর অভিযোগ, ষষ্ঠীর দিন তাদের দুটি পোষ্য কুকুর নিয়ে মেয়ে আর মা পুজো দেখতে মন্দিরে গিয়েছিলেন। ছোটো কুকুরটি কোলে নিয়ে মেয়ে মণ্ডপের ভিতরে গিয়েছিল, বড় কুকুরটি নিয়ে মণ্ডপের বাইরে দাঁড়িয়েছিলেন মা। তখন কমিটির এক প্রবীন সদস্য তাঁকে কুকুর নিয়ে মন্দিরে ঢোকায় কটূক্তি করে। এরপর মেয়ে বাড়ি চলে আসে। তারপরেই ফেসবুকে এই ঘটনার কথা লেখেন তিনি। তারপরই সমাজ মাধ্যমে নানা কটুক্তি করা হয় তাকে। ফটকগোড়া পুজো কমিটির তরফেও একটি পোস্ট করে ওই যুবতীর পোস্টের জবাব দেওয়া হয়। চাপে পরে অবশেষে পোস্ট ডিলিট করে দেন যুবতী। পরে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন সব মিটে গেছে। ভুল বোঝাবুঝি হয়েছিল তার জন্য ক্ষমা চেয়ে নেন বারোয়ারীর সকলের কাছে।
যুবতী নিজেও ওই বারোয়ারী সদস্য ছিলেন। যুবতীর বাবার অভিযোগ, কমিটি থেকে একাধিকবার ফোন করে মেয়েকে নানা কথা বলা হয়েছে। ফলে অবসাদগ্রস্ত হয়ে পরে মেয়ে। শনিবার রাতে মা বাবা ঠাকুর দেখতে বেরিয়ে গেলে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন যুবতী। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
চন্দননগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেছেন, ঘটনায় তারা খুবই মর্মাহত। ওঁর বাবা যে অভিযোগ করছেন সেটা হয়ত ঘটনার আকস্মিকতায়। পুজো এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সেদিনকার ঘটনাটা খুব সামান্য একটা ঘটনা। ষষ্ঠীর রাতে মণ্ডপে ছিল খুব ভিড়। কুকুর নিয়ে প্রবেশ করেছিলেন। অনেক দর্শনার্থী সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলেছিল। তখন অনুরোধ করা হয় কুকুর নিয়ে বেরিয়ে যান। ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায়কে কী পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটি কিছু জানে না। কেউ কিছু মন্তব্য করে থাকলে তাঁর দায়িত্ব। পুজো কমিটির নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার