মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কালীমন্দিরে পরপর চুরির কিনারা পুলিশের, অপরাধের পিছনে বানজারা দলের হাত

Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ০১ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সাফল্য পেল পুলিশ! কালীমন্দিরে চুরির ১০ দিনের মাথায় ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। ধৃত দু'জনের নাম পবন বেজ ও উদয় বেজ। পুলিশ সূত্রে জানা গেছে, এরা দু'জনেই বানাজারা দলের সদস্য। দু'জনের বাড়ি বীরভূমের আমাদপুরে। গত দু'সপ্তাহে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারের বেশ কয়েকটি কালীমন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। 

 

উল্লেখ্য, কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালীমন্দিরের পরপর দু'টি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়। ওই ঘটনার পরেরদিনেই আউশগ্রামের ব্রজপুর গ্রামে একটি কালীমন্দিরে তালা ভেঙে দেবীর কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আউশগ্রামের ভ্রাতৃদ্বিতীয়ার রাতে ভাতারের আমারুন বাজারে শিবমন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণমন্দিরে চুরির ঘটনা ঘটে। এই দুই এলাকাতেই চুরির আগে এলাকাগুলিতে ঘুরে যেতে দেখা গিয়েছে 'বানজারা' দলকে। তাই পরপর এভাবে মন্দিরে চুরির নেপথ্যে অপরিচিত বানজারা দলই জড়িত বলে সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দাদের। 

 

ভাতারের আমারুন বাজারে 'আমারুন স্টেশন ঐক্যতান পাঠাগার সংঘ' নামে ক্লাবের সর্বজনীন শিবমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। ক্লাবের কালীপুজোয় প্রতিমার বিসর্জন ছিল। সেই উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। খাওয়া শেষে রাত বারোটা নাগাদ ক্লাবের সদস্যরা বাড়ি চলে যান। শিবমন্দিরের দরজায় তালা দেওয়া ছিল। মন্দিরের দরজার কড়াগুলি ছাড়িয়ে দিয়ে চোরেরা ভিতরে ঢুকে মহাদেব ও লোকনাথ বাবার সোনার ত্রিনয়ণ সহ রুপোর বেশ কিছু অলঙ্কার চুরি করে। প্রণামী বাক্স ভেঙে নগদ টাকাপয়সা নিয়ে যায়। সব মিলে লক্ষাধিক টাকার চুরি যায়। একই রাতে ভাতারের এওড়াগ গ্রামের মাজিপাড়ায় কাছাকাছি দু'টি মন্দির থেকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। 

 

 মাজি ও ঘোষ পরিবারের নারায়ণমন্দির এবং মাজি পরিবারের রঘুনাথমন্দিরে চুরি হয়। তবে মাজি ও ঘোষ পরিবারের মন্দিরের দরজায় তালা দেওয়া ছিল না। এই মন্দির থেকে তিনটি রুপোর পৈতে চুরি যায়। অন্য মন্দিরটির তালা ভেঙে কিছু সোনা ও রুপোর গয়না চুরি হয়। চুরির আগেরদিন গ্রামে গিয়েছিল বানজারাদের একটি দল। অর্থাৎ কাজ হাসিল করার আগে বানজারা দলের সদস্যরা এলাকায় গিয়ে রেইকি করে যেত।পুলিশের পক্ষ থেকে এই বানজারা দলের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সর্তক করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া