শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ২২ : ১৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই বিকট আওয়াজ। আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এলেন। যা দেখলেন তাতে মাথায় হাত। এক বাড়ির কিছু অংশ উড়ে গিয়েছে। সঙ্গে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার বিনসে গ্রামে।
খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার ফেটেই হয় বিস্ফোরণ। মৃত ব্যক্তির নাম বিপদতারণ বাগদি। জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয় সেটি এক সিভিক ভলান্টিয়ারের। বিস্ফোরণে ভেঙেছে বাড়ির জানালা দরজার কাচও। এলাকার লোকজনের অভিযোগ, ঐ সিভিক ভলান্টিয়ার এর বাড়িতে বেলুনে গ্যাস ভরার কাজ চলত। যিনি মারা গিয়েছেন, তিনিও ঘটনার সময় বেলুনে গ্যাস ভরছিলেন। তখনই ঘটে বিস্ফোরণ।
ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্যের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনার পর বহুক্ষণ বাড়ির ভেতরেই ছিলেন দুর্গাপ্রসাদ। তিনি বেরোতেই গ্রামবাসীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে বেলুনে গ্যাস ভরার কাজ করতেন সিভিক ভলান্টিয়ার। এরপর সেই গ্যাস ভর্তি বেলুন বাইরে বিক্রি করতেন দুর্গাপ্রসাদ ভট্টাচার্য। যিনি মারা গিয়েছেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর ছিল না কোনও উপযুক্ত প্রশিক্ষণ। তারপরেও কী করে তাঁকে দিয়ে বেআইনিভাবে গ্যাস ভর্তি করানো হত সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, একজন সিভিক ভলান্টিয়ার হয়ে কীভাবে এই ধরনের কাজ করতে পারেন একজন মানুষ। গ্রামবাসীদের দাবি, দুর্গাপ্রসাদ ভট্টাচার্যকে শাস্তি দিতে হবে। বীরভূমের বিশাল পুলিশবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার