মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ২১ : ০৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৩ নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ লগ্নে প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেট দলের একসময়ের সদস্য তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এদিন প্রথমে বিন্নাগুড়ি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর সেখান থেকে চলে আসেন গয়েরকাটায়। সেখানে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উত্তরীয় পরিয়ে সাংসদকে বরণ করে নেন। শুরু হয় গয়েরকাটায় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তারকা সাংসদ মাদারিহাট বিধানসভার মানুষের প্রশংসা করেন। এই এলাকায় জয়প্রকাশ টোপ্পো ভালো কাজ করছেন সেই কথা উল্লেখ করে জানান, তিনি মানুষের মধ্যে থেকে কাজ করেন সবসময়। সেই কারণে এই এলাকার মানুষ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে এটা দৃঢ় বিশ্বাস। এদিন ইউসুফ পাঠানকে দেখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের ভিড় উপচে পড়ে।
ইউসুফ পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারেফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার